চুনারুঘাটের রাজার বাজার–বাসুল্লা সড়কের বেহাল দশা, দুর্ভোগে এলাকাবাসী

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

চুনারুঘাট উপজেলার রাজার বাজার থেকে বাসুল্লা পর্যন্ত এলজিইডি সড়কটির বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী ও পথচারীরা।

2026-06-20T15:56:53+00:00
2026-06-20T15:56:53+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
চুনারুঘাটের রাজার বাজার–বাসুল্লা সড়কের বেহাল দশা, দুর্ভোগে এলাকাবাসী
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৩:৫৬ পিএম   (ভিজিট : ২৭)
চুনারুঘাটের রাজার বাজার–বাসুল্লা সড়কের বেহাল দশা, দুর্ভোগে এলাকাবাসী
X

চুনারুঘাটের রাজার বাজার–বাসুল্লা সড়কের বেহাল দশা, দুর্ভোগে এলাকাবাসী

চুনারুঘাট উপজেলার রাজার বাজার থেকে বাসুল্লা পর্যন্ত এলজিইডি সড়কটির বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী ও পথচারীরা। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, ফলে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।

স্থানীয়দের অভিযোগ, প্রায় দুই বছর ধরে ঝুঁকি নিয়ে এই সড়ক ব্যবহার করতে হচ্ছে। খানাখন্দে ভরা রাস্তায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে, পাশাপাশি শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও সাধারণ পথচারীদের ভোগান্তি চরম আকার ধারণ করেছে।
ভুক্তভোগীরা জানান, বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হলেও এখন পর্যন্ত সড়ক সংস্কারে দৃশ্যমান কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়নি। ফলে দিন দিন দুর্ভোগ আরও বাড়ছে।

এলাকাবাসীর প্রশ্ন, দীর্ঘদিনের এই কষ্ট ও ভোগান্তি কি দেখার বা বোঝার কেউ নেই? তারা দ্রুত সড়কটি সংস্কার করে নিরাপদ ও স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

স্থানীয়দের মতে, রাস্তাটি দ্রুত মেরামত না করা হলে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে এবং দুর্ঘটনার ঝুঁকি বহুগুণে বৃদ্ধি পাবে। তাই জনস্বার্থে দ্রুত সংস্কার কাজ শুরু করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সোনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মদ গালিব চৌধুরী জানান, অচিরেই রাস্তাটির কাজ শুরু হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy