পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

সারাবাংলা

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, লোনাপানি কেন্দ্রের বার্ষিক গবেষণা অগ্রগতি পর্যালোচনা ও গবেষণা প্রকল্প প্রস্তাবনা প্রণয়ন (২০২৬-২০২৭) শীর্ষক আঞ্চলিক

2026-06-20T16:01:34+00:00
2026-06-20T16:01:34+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৪:০১ পিএম   (ভিজিট : ২৮)
পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত
X

পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, লোনাপানি কেন্দ্রের বার্ষিক গবেষণা অগ্রগতি পর্যালোচনা ও গবেষণা প্রকল্প প্রস্তাবনা প্রণয়ন (২০২৬-২০২৭) শীর্ষক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২০ জুন) সকালে কেন্দ্রের অডিটোরিয়ামে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তর খুলনার পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম। লোনাপানি কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও কেন্দ্র প্রধান ড. আজহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় গেস্ট অব অনার ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিন এর হেড ড. মো মোস্তাফিজুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও কেন্দ্র প্রধান ড. আখেরী নাঈমা, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ গোলাম সরোয়ার। 

কর্মশালায় গবেষণা অগ্রগতি ও প্রকল্প প্রস্তাবনা উপস্থাপন করেন লোনাপানি কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আজহার আলী, উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ গোলাম সাজেদ রিয়ার, উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা শফিকুল আলম রুবেল, বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা, মোঃ মাসুদুর রহমান, সায়মা সুলতানা সোনিয়া, রাজিব হোসেন ও ফাল্গুনী বিশ্বাস। 

বক্তব্য রাখেন  খুলনা বিশ্ববিদ্যালয়ের এসোসিয়েট প্রফেসর ড. সাদিক তারেক আরাফাত,  খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের এসিস্ট্যান্ট প্রফেসর ড. আসাদুজ্জামান, এসিস্ট্যান্ট প্রফেসর জাকিয়া সুলতানা, লেকচারার ড. সাদিয়া সালাম, হাবিবুর রহমান, ফাহাদ আল জোবায়ের, বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আরিফুল ইসলাম, বৈজ্ঞানিক কর্মকর্তা ইকরামুল হক, সোয়েবুল ইসলাম, মৎস্য অধিদপ্তর খুলনার উপ পরিচালক বিপুল কুমার বসাক, সিনিয়র সহকারী পরিচালক এটিএম তৌফিক মাহমুদ, এইচএম বদরুজ্জামান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, চিংড়ি চাষি সহকারী অধ্যাপক আবু সাবাহ, আলমগীর সরদার, পোনা ব্যবসায়ী ইলিয়াস হোসেন, কর্মশালায় ৬ টি চলমান এবং ২ টি নতুন প্রকল্প প্রস্তাবনা উপস্থাপন করা হয়। 

কর্মশালায় মৎস্য অধিদপ্তর, খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, বিএফআরআই এর বিজ্ঞানী, এবং এলাকার মৎস্য চাষিরা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy