টঙ্গীতে জাল টাকাসহ গ্রেপ্তার ২

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীতে জাল টাকার নোটসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৯ জুন) রাত নয়টার দিকে টঙ্গীর দক্ষিণ

2026-06-20T18:00:27+00:00
2026-06-20T18:00:27+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে জাল টাকাসহ গ্রেপ্তার ২
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৬:০০ পিএম   (ভিজিট : ৬৪)
X

গাজীপুরের টঙ্গীতে জাল টাকার নোটসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৯ জুন) রাত নয়টার দিকে টঙ্গীর দক্ষিণ আরিচপুর এলাকার আশরাফ সেতু কমপ্লেক্সের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার শিবনগর গ্রামের মৃত সামাদ বেপারির ছেলে শাহিন আলম (৪৫) ও টঙ্গী স্টেশন রোড এলাকার আক্কাস আলীর ছেলে সোহেল (২৪)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানার উপ পরিদর্শক মেহেদী হাসানের নেতৃত্বে আশরাফ সেতু কমপ্লেক্সের সামনে থেকে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে বিভিন্ন সিরিয়ালের ১ শত, ৫ শত ও ১ হাজার টাকার মোট ৫১টি জাল নোট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জাল টাকার মোট মূল্য ২০ হাজার ৩০০ টাকা।

এবিষয়ে টঙ্গী পশ্চিম থানায় অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy