সৈয়দপুরে চক্ষু ক্যাম্পে ৭ শতাধিক রোগীকে সেবা প্রদান

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারীর সৈয়দপুরে আঞ্জুমানে গাউসিয়া আহ্লে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে এবং দিনাজপুর গাওসুল আযম বিএনএসবি’ আই’ হসপিটালের সহযোগিতায় শনিবার

2026-06-20T18:20:21+00:00
2026-06-20T18:20:21+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সৈয়দপুরে চক্ষু ক্যাম্পে ৭ শতাধিক রোগীকে সেবা প্রদান
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৬:২০ পিএম   (ভিজিট : ২৩)
সৈয়দপুরে চক্ষু ক্যাম্পে ৭ শতাধিক রোগীকে সেবা প্রদান
X

সৈয়দপুরে চক্ষু ক্যাম্পে ৭ শতাধিক রোগীকে সেবা প্রদান

নীলফামারীর সৈয়দপুরে আঞ্জুমানে গাউসিয়া আহ্লে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে এবং দিনাজপুর গাওসুল আযম বিএনএসবি’ আই’ হসপিটালের সহযোগিতায় শনিবার (২০ জুন) সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী বিনামূল্যে এক চক্ষু-চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

এই চিকিৎসা ক্যাম্পে ৭ শতাধিক রোগীর চক্ষু পরীক্ষা করে ৬ শতাধিক চক্ষু রোগীকে ব্যবস্থাপত্রসহ ওষুধ ও চশমা প্রদান প্রদান করা হয় এবং ছানি অপারেশনের জন্য ১শ’ জন চক্ষু রোগীকে নির্বাচিত করা হয়। এই ক্যাম্পে গাউসুল আযম বিএনএসবি’ চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডা. রায়হান কবির নেতৃত্বে ৭ জন চিকিৎসক রোগীদেরকে চিকিৎসা সেবা প্রদান করেন।

এরআগে শনিবার সকালে আঞ্জুমানে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি হাজী মো. তাসলিম আশরাফীর সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সহ-সভাপতি এ্যাড. এসএম ওবায়দুর রহমান, সাধারণ সম্পাদক শাহীন আকতার, আঞ্জুমানে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মাওলানা মোহাম্মদ আলী মিসবাহী, পারভেজ আলম গুড্ডু আশরাফী, নাদিম আশরাফী, খালিদ আযম আশরাফি, আসিফ আশরাফী, ইরফান আশরাফী, সৈয়দ আব্দুল্লাহ্ পাপ্পু বাখশি, তৌসিফ রেজা আশরাফি প্রমুখ। দিনব্যাপী অনুষ্ঠিত এই চক্ষু ক্যাম্পে নীলফামারী, সৈয়দপুর সহ আশপাশের জেলার মানুষেরা চিকিৎসা সেবা গ্রহণ করেন।

আঞ্জুমানে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি হাজী মো. তাসলিম আশরাফী জানান, আমাদের সংগঠন দীর্ঘদিন থেকে দোরগোঁড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দিতে দরিদ্র ও প্রবীণ রোগীদের বিনামূল্যে ক্যাম্প করে চক্ষু চিকিৎসা সেবা দিয়ে আসছে। আজকের এই আয়োজনও ছিল সেই লক্ষ্যে।

এসময় কথা হলে চিকিৎসা সেবা নিতে আসা লোকজন জানান, গরীব প্রবীণ ব্যক্তিদের জন্য আয়োজিত এ ক্যাম্প আমাদের জন্য আর্শিবাদ হয়ে এসেছে। তাই, আয়োজকদের জন্য আমরা প্রাণভরে দোয়া করছি। এদিকে বিনামূল্যে আয়োজিত ক্যাম্পের আয়োজকদের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy