নেত্রকোনায় ঐচ্ছিক তহবিলের অনুদান বিতরণ

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা

সারাবাংলা

নেত্রকোনা সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার সকাল ১১টায় সদর উপজেলা পরিষদের হলরুমে নেত্রকোনা-২, সদর-বারহাট্রা আসনের সংসদ সদস্য অধ্যাপক

2026-06-20T18:28:35+00:00
2026-06-20T18:46:49+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নেত্রকোনায় ঐচ্ছিক তহবিলের অনুদান বিতরণ
স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৬:২৮ পিএম  আপডেট: ২০.০৬.২০২৬ ৬:৪৬ পিএম  (ভিজিট : ৫৫)
নেত্রকোনায় ঐচ্ছিক তহবিলের অনুদান বিতরণ
X

নেত্রকোনায় ঐচ্ছিক তহবিলের অনুদান বিতরণ

নেত্রকোনা সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার সকাল ১১টায় সদর উপজেলা পরিষদের হলরুমে নেত্রকোনা-২, সদর-বারহাট্রা আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক এমপির ঐচ্ছিক তহবিলের অনুদান উপকারভোগীদের মাঝে বিতরণ করা হয়েছে।

সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল বাকিউল বারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ঐচ্ছিক তহবিলের অনুদান বিতরণ উদ্ধোধন করেন নেত্রকোনা-২,সদর-বারহাট্রা আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। 

এ সময় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক বজলুর রহমান পাঠান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান মিলকী, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারন সম্পাদক মো. কামরুল হক প্রমুখ। 

অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক এমপি বলেন, আমি নির্বাচনের পূর্বে সমাজের অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে থাকার অঙ্গীকার করেছিলাম। আজ আমি আপনাদের পাশে দাড়িয়েছি। নির্বাচনের পূর্বে  দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে।     
                                                                                           





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy