গাজীপুরে তেল তৈরির কারখানায় আবারও বয়লার বিস্ফোরণে অগ্নিকাণ্ড

স্টাফ রিপোর্টার, গাজীপুর

সারাবাংলা

গাজীপুর মহানগরের পূবাইল এলাকায় পুরোনো টায়ার পুড়িয়ে তেল তৈরির সেই কারখানায় আবারো বয়লার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার

2026-06-20T20:38:13+00:00
2026-06-20T20:38:13+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
গাজীপুরে তেল তৈরির কারখানায় আবারও বয়লার বিস্ফোরণে অগ্নিকাণ্ড
স্টাফ রিপোর্টার, গাজীপুর
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৮:৩৮ পিএম   (ভিজিট : ৩৫)
বয়লার বিস্ফোরণে অগ্নিকাণ্ড
X

বয়লার বিস্ফোরণে অগ্নিকাণ্ড

গাজীপুর মহানগরের পূবাইল এলাকায় পুরোনো টায়ার পুড়িয়ে তেল তৈরির সেই কারখানায় আবারো বয়লার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (২০ জুন) দুপুরে পূবাইল কলেজ গেট এলাকায় অবস্থিত 'অটো গ্রিন অয়েল' নামের ওই কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, কারখানাটিতে বয়লারের মাধ্যমে উচ্চ তাপে পুরোনো টায়ার পুড়িয়ে তেল সংগ্রহ করা হয়। শনিবার দুপুরে হঠাৎ বিকট শব্দে কারখানার ভেতরে বয়লার বিস্ফোরণ হয় এবং তাৎক্ষণিকভাবে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার শাহীন আলম বলেন, ওই কারখানায় ছোট ছোট বয়লারে পুরাতন মবিল ও টায়ার পুড়িয়ে (রিসাইক্লিং এর মাধ্যমে) জ্বালানি তৈরি করা হয়। কারখানা চলাকালে শনিবার দুপুরে 'বয়লার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের তিন ইউনিটের কর্মীরা গিয়ে ঘন্টা খানেক চেষ্টায় আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, এর আগে ২০১৬ সালের ২৩ জানুয়ারি 'স্মার্ট মেটাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ' নামের এই কারখানায় বয়লার বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছিলেন। পরে জেলা প্রশাসন কারখানাটি সিলগালা করে বন্ধ করে দেয়। কিছুদিন বন্ধ থাকার পর নতুনভাবে 'অটো গ্রিন অয়েল' নামে কার্যক্রম চালু হয়। তবে এবার কারখানার চারদিকে উঁচু প্রাচীর নির্মাণ করা হয়েছে, যাতে ভেতরের কার্যক্রম বাইরে থেকে দেখা না যায়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy