নলডাঙ্গায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ উদ্বোধন

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি

সারাবাংলা

নাটোরের নলডাঙ্গা উপজেলায় ২০২৫ -২৬ অর্থ বছরের খরিপ মৌসুমের সাড়ে ১৪০০ প্রান্তিক কৃষকদের মাঝে রোপা আমন ধানের বীজ,ফলজ,বনজ,ঔষুধি

2026-06-20T21:12:20+00:00
2026-06-20T21:12:20+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নলডাঙ্গায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ উদ্বোধন
নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৯:১২ পিএম   (ভিজিট : ৮২)
হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু
X

হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু

নাটোরের নলডাঙ্গা উপজেলায় ২০২৫ -২৬ অর্থ বছরের খরিপ মৌসুমের সাড়ে ১৪০০ প্রান্তিক কৃষকদের মাঝে রোপা আমন ধানের বীজ,ফলজ,বনজ,ঔষুধি গাছের চারাসহ পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিনসহ কৃষি প্রণোদনা বিতরণের উদ্বোধন করলেন নাটোর -২ আসনের সাংসদ ও হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

শনিবার বেলা ১০টার দিকে উপজেলা প্রশাসন ও  উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এছাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আযোজনে বিশেষ চাহিদা সম্পন্ন  ৪ জন প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার,২টি শ্রবণযন্ত্র,চশমা ও আর্থিক সহয়তা বিতরণ করা হয়।

পরে উপজেলা পরিষদ চত্বরে বনজ গাছের চারা রোপন করেন  নাটোর -২ আসনের সাংসদ ও হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মোঃ আল এমরান খাঁনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা সহকরী কমিশনার (ভুমি) আশিকুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সানাউল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ আলী.উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক সাখাওয়াত আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ই্সলাম বুলবুল প্রমুখ।

পরে ব্রহ্মপুর মাঠে উপজেলা চ্যাম্পিয়নশীপের ক্রিকেট টুর্ণামেন্ট মেগা ফাইনাইনাল খেলার উদ্বোধন করেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy