নওগাঁয় সংসদ সদস্যের উদ্যোগে অনুদান পেল ৪১ জন

নওগাঁ প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁ সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলুর অনুকূলে ২০২৫-২৬ অর্থবছরে বরাদ্দকৃত ঐচ্ছিক তহবিল থেকে ৪১ জন অসহায়

2026-06-20T21:51:00+00:00
2026-06-20T21:51:00+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নওগাঁয় সংসদ সদস্যের উদ্যোগে অনুদান পেল ৪১ জন
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৯:৫১ পিএম   (ভিজিট : ১২৫)
সংসদ সদস্যের উদ্যোগে অনুদান পেল ৪১ জন
X

সংসদ সদস্যের উদ্যোগে অনুদান পেল ৪১ জন

নওগাঁ সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলুর অনুকূলে ২০২৫-২৬ অর্থবছরে বরাদ্দকৃত ঐচ্ছিক তহবিল থেকে ৪১ জন অসহায় ও সুবিধাবঞ্চিত ব্যক্তির মাঝে মোট ১ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা অনুদান বিতরণ করা হয়েছে।

শনিবার (২০ জুন) বিকেলে আয়োজিত এক অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে অনুদানের অর্থ তুলে দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সমাজের অসহায়, দুস্থ ও আর্থিকভাবে সংকটাপন্ন মানুষের সহায়তার লক্ষ্যে সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু তাঁর বরাদ্দকৃত ঐচ্ছিক তহবিল থেকে অনুদান প্রদানের উদ্যোগ গ্রহণ করেন। পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে এ ব্যয়ের অনুমোদন দেয়।

অনুদানের মোট ১ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা নির্ধারিত ৪১ জন উপকারভোগীর মধ্যে বণ্টন করা হয়।

এ সময় সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু বলেন, সরকারি বিধি-বিধান অনুসরণ করে উপকারভোগীদের কাছে অনুদানের অর্থ পৌঁছে দেওয়া হয়েছে। সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে নিয়মিতভাবে এ ধরনের সহায়তা প্রদান করা হয়ে থাকে।

তিনি আরও বলেন, এই অনুদান অসহায় ও দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে এবং তাদের দৈনন্দিন প্রয়োজন মেটাতে সহায়ক হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy