গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে ছাগল, টিন ও প্রাণিখাদ্য বিতরণ

গাজীপুর সদর প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুর সদর উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের

2026-06-20T21:59:25+00:00
2026-06-20T21:59:25+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে ছাগল, টিন ও প্রাণিখাদ্য বিতরণ
গাজীপুর সদর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৯:৫৯ পিএম   (ভিজিট : ২৭০)
ছাগল, টিন ও প্রাণিখাদ্য বিতরণ
X

ছাগল, টিন ও প্রাণিখাদ্য বিতরণ

গাজীপুর সদর উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে ছাগল, গৃহ নির্মাণে ঢেউটিন ও প্রাণিখাদ্য উপকরণ বিতরণ করা হয়েছে।

শনিবার (২০ জুন) বিকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃক ভাওয়ালগড় ইউনিয়ন জেসন গেট, সরকার একাডেমি মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য গাজীপুর -৩ অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
 
গাজীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. সাজ্জাত হোসেনের সভাপতিত্বে ও বাংলাদেশ ডেইরি ফার্মার্স এসোসিয়েশন গাজীপুর জেলার সাধারণ সম্পাদক মাসুদুল কবির মোনায়েম এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার কৃষিবিদ ডাঃ মোহাম্মদ শাহীন মিয়া।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসুল্লি ও সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক। গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য জয়নাল আবেদীন রিজভী। 

এছাড়াও উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy