র‌্যাবের অভিযানে বাউফলের হত্যা মামলার আসামি আটক

বরিশাল অফিস

সারাবাংলা

পটুয়াখালীর বাউফল থানার চাঞ্চল্যকর রবিন চন্দ্র হত্যা মামলার অভিযুক্ত রিপন চন্দ্রকে র‌্যাব-৮ গ্রেপ্তার করেছে। শনিবার (২০ জুন) ভোর

2026-06-21T10:20:58+00:00
2026-06-21T10:20:58+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
র‌্যাবের অভিযানে বাউফলের হত্যা মামলার আসামি আটক
বরিশাল অফিস
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ১০:২০ এএম   (ভিজিট : ৩৮)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

পটুয়াখালীর বাউফল থানার চাঞ্চল্যকর রবিন চন্দ্র হত্যা মামলার অভিযুক্ত রিপন চন্দ্রকে র‌্যাব-৮ গ্রেপ্তার করেছে। শনিবার (২০ জুন) ভোর রাতে গাজীপুর জেলার কাশিমপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র‌্যাব-৮-এর বরিশাল সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে।

র‌্যাব-৮-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, গত ৩ জুন পটুয়াখালীর বাউফল থানাধীন কালাইয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকার রতন চন্দ্র বেপারী ও রিপন চন্দ্র বেপারীসহ কয়েকজন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধারালো অস্ত্র দিয়ে একই এলাকার রবিন চন্দ্র হাওলাদারকে (৫৫) হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন। ঘটনাস্থলে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। আহতকে গুরুতর রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। নির্মম এই হত্যাকাণ্ডের পর থেকেই র‌্যাব-৮ ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৮-এর পটুয়াখালী ক্যাম্প এবং র‌্যাব-১, গাজীপুর-এর যৌথ অভিযানে ২০ জুন ভোর রাতে গাজীপুর জেলার কাশিমপুর থানা এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার পলাতক অভিযুক্ত রিপন চন্দ্র বেপারীকে (৩৮) আটক করা হয়।

আটক রিপন বাউফল থানার কালাইয়া গ্রামের সুবল চন্দ্র বেপারীর ছেলে। গ্রেপ্তারকৃত অভিযুক্তকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর জেলার কাশিমপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-৮ জানিয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy