ভেড়ামারায় মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

সারাবাংলা

কুষ্টিয়ার উপজেলা পরিষদ হলরুমে শনিবার শিক্ষকতা, শিক্ষা-দর্শন এবং শিক্ষকের পেশাগত আচরণ বিষয়ে রচিত প্রবন্ধকার মোস্তাফিজুর রহমান শামীমের নতুন

2026-06-21T11:43:49+00:00
2026-06-21T11:43:49+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ভেড়ামারায় মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ১১:৪৩ এএম   (ভিজিট : ৪১)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

কুষ্টিয়ার উপজেলা পরিষদ হলরুমে শনিবার শিক্ষকতা, শিক্ষা-দর্শন এবং শিক্ষকের পেশাগত আচরণ বিষয়ে রচিত প্রবন্ধকার মোস্তাফিজুর রহমান শামীমের নতুন গ্রন্থ “শিক্ষকের আচরণ ও শিক্ষার ব্যাকরণ”-এর মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, গ্রন্থটির রচয়িতা, ভেড়ামারা সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোস্তাফিজুর রহমান শামীম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আমিরুল আরাফাত। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  বিশিষ্ট শিক্ষাবিদ মুহ. আনোয়ার-উল-আজিম।

প্রবন্ধ আলোচক হিসেবে অংশ করেন,  ভেড়ামারা সাতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিনোদ কুমার বিশ্বাস, ইসলামী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রফেসর ড. মোঃ আনিছুর রহমান, কুষ্টিয়া মেডিকেল কলেজের অর্থোপেডিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রতন কুমার পাল এবং বাহিরচর সোনালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোকসানা লিপি।

অনুষ্ঠান পরিচালনা করেন,  শাহনাজ মাহামুদা জেবা।

অনুষ্ঠানে গ্রন্থটির মোড়ক উন্মোচনের পাশাপাশি “শিক্ষকের আচরণ ও শিক্ষার ব্যাকরণ” বিষয়ক একটি প্যানেল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিক্ষা ও প্রশাসনের বিভিন্ন স্তরের অভিজ্ঞ ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন এবং শিক্ষকতার নৈতিকতা, পেশাগত দায়িত্ববোধ, শিক্ষার গুণগত উন্নয়ন ও শিক্ষকের আচরণগত দিক নিয়ে মতামত তুলে ধরেন। 

শিক্ষকতার পেশাগত উৎকর্ষ, শিক্ষকের আদর্শ আচরণ এবং শিক্ষার কার্যকর পরিবেশ গঠনে গ্রন্থটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy