দৌলতদিয়া হ্যান্ডকাপসহ মাদক ব্যবসায়ীকে ছিনতাই

রাজবাড়ী প্রতিনিধি

সারাবাংলা

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া পুড়াভিটায় মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার সময় প্রশাসনের উপর হামলা করে হ্যান্ডকাপ সহ মাদক ব্যবসায়ীকে

2026-06-21T11:59:42+00:00
2026-06-21T11:59:42+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
দৌলতদিয়া হ্যান্ডকাপসহ মাদক ব্যবসায়ীকে ছিনতাই
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ১১:৫৯ এএম   (ভিজিট : ২৫)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া পুড়াভিটায় মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার সময় প্রশাসনের উপর হামলা করে হ্যান্ডকাপ সহ মাদক ব্যবসায়ীকে ছিনতাই করেছে স্থানীয় সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীরা। 

২০ জুন শনিবার বিকাল ৪ ঘটিকার সময় থেকে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত  ঘন্টা ব্যাপি পুড়াভিটায় অভিযানে গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার ভূমি মো:  মুনতাসীর হাসান খানের নেতৃত্বে  জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দুই জন আসামি কে গ্রেফতার করে।  

জানাযায়, গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মুনতাসীর হাসান খানের নেতৃত্বে  দৌলতদিয়া এশিয়া বোডিং এলাকায়  মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা কালে আসামী ১) আশীষ চন্দ্র শীল (২৬), পিতা: মৃত আনন্দ চন্দ্র শীল, সাং- বেলিশ্বর,থানা: ধামরাই, জেলা: ঢাকা এর দেহ  তল্লাশী করে  গাঁজা সহ হাতেনাতে আটক করা হয়। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের সংশ্লিষ্ট ধারা মোতাবেক আসামীকে ০১(এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ১০০(একশত) টাকা অর্থদণ্ড প্রদান করেন। অপর আসামি পুড়াভিটায় মাদক ব্যবসায়ী বেবীর ছেলে ফয়সাল (২৪) কে মাদক ও টাকা সহ  গ্রেফতার করে হ্যান্ডকাপ দেয় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পুলিশ। হ্যান্ডকাপ সহ সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীরা আটক ফয়সালকে ছিনতাই করে নিয়ে যায়। মাদক ব্যবসায়ীদের হামলায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কয়েকজন আহত হয়।  

গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার ভূমি মো: মুনতাসীর হাসান খান বলেন, আমার নেতৃত্বে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পুড়া ভিটা এলাকায় ঘন্টা ব্যাপী অভিযান পরিচালনা করে দুইজন আসামি কে মাদক সহ আটক করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর । একজন আসামি কে ভ্রম্যমান আদালত পরিচলনা করে সাজা দেই। অপর আসামি ফয়সাল কে নগদ টাকা ও মাদক সহ আটক করা হয়। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পুলিশ তাকে হ্যান্ডকাপ দেওয়ার পর পুড়াভিটার মাদক ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে হামলা করে আটক ফয়সাল কে ছিনতাই করে নিয়ে যায়।  ঘটনাস্থলে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কয়েকজন আহত হয়েছে।  এবিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনত ব্যবস্থা গ্রহণ করবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy