কেন্দুয়ায় ওসির প্রত্যাহার ও মাদক কারবারিদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোণার কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এর প্রত্যাহার এবং মাদক কারবারিদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত

2026-06-21T12:43:22+00:00
2026-06-21T12:43:22+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় ওসির প্রত্যাহার ও মাদক কারবারিদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ১২:৪৩ পিএম   (ভিজিট : ৪৮)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

নেত্রকোণার কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এর প্রত্যাহার এবং মাদক কারবারিদের দ্রুত  গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে সান্দিকোনা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় এলাকাবাসী।

শনিবার (২০ জুন) সন্ধ্যায় সান্দিকোনা ইউনিয়নের সাহিতপুর বাজার এলাকায় এ বিক্ষোভ মিছিল শেষে কেন্দুয়া ১৮ বাড়ি সড়কে  সংক্ষিপ্ত সমাবেশ করে তারা ৷ 

বিক্ষোভকারীরা "অ্যাকশান, অ্যাকশান, ডাইরেক্ট অ্যাকশান, কেন্দুয়া থানার ওসির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশান"সহ বিভিন্ন স্লোগানে সাহিতপুর-আঠারোবাড়ি সড়কে একাধিকবার প্রদক্ষিণ করে । পরে মিছিলটি সংক্ষিপ্ত সমাবেশে রূপ নেয়।

সমাবেশে বক্তব্য রাখেন, সান্দিকোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম, উপজেলা কৃষক দলের সভাপতি মো. মাহবুব আলম মহসিন এবং উপজেলা যুবদলের সাবেক সভাপতি এয়াকুব আলী ভূঞা জুয়েল।

বক্তারা অভিযোগ করে বলেন, পুলিশের সহযোগিতায় এলাকায় মাদক কারবারিরা নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করছে। ফলে যুবসমাজ মাদকের ভয়াবহ ছোবলে বিপথগামী হচ্ছে। তারা কেন্দুয়া থানার ওসির প্রত্যাহার এবং চিহ্নিত মাদক কারবারিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। একই সঙ্গে দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন।

উল্লেখ্য, গত শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় উপজেলার এক ব্যক্তি মাদক কারবারিদের বিরুদ্ধে প্রতিবাদ করায় হামলার শিকার হন বলে অভিযোগ ওঠে। পরে এলাকাবাসী চিহ্নিত মাদক কারবারি আজিজুল (৫০) ও তার কয়েক সহযোগীকে আটক করে পুলিশের একটি মোবাইল টিমের কাছে সোপর্দ করে । তবে পুলিশ তাদের ছেড়ে দিয়েছে বলে স্থানীয়দের মধ্যে অভিযোগ ওঠে ।

অবশ্য এ বিষয়ে নেত্রকোণা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম বিভাগীয় তদন্তের অংশ হিসেবে  ইতোমধ্যে ঘটনাস্থল ও কেন্দুয়া থানা পরিদর্শন করেছেন । 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy