সড়ক অবরোধ করে গাড়ি চলাচল বন্ধ করে দিল কামাল ডাকাত

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

সারাবাংলা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে কামাল ডাকাতের অত্যাচার এবং ব্যবসায়ীদের মালামালবাহী গাড়ি আটকিয়ে চাঁদাবাজি ও মালামাল লুটের ঘটনার প্রতিবাদে

2026-06-21T12:46:19+00:00
2026-06-21T12:46:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সড়ক অবরোধ করে গাড়ি চলাচল বন্ধ করে দিল কামাল ডাকাত
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ১২:৪৬ পিএম   (ভিজিট : ৭৫)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে কামাল ডাকাতের অত্যাচার এবং ব্যবসায়ীদের মালামালবাহী গাড়ি আটকিয়ে চাঁদাবাজি ও মালামাল লুটের ঘটনার প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভার পরবর্তী ঘটনাকে কেন্দ্র করে ঈদগড়-বাইশারী সড়কের বেংডেবা রাস্তার মাথায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত কামাল ডাকাত প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে সড়কে যানবাহন চলাচলে বাধা দেন। এর ফলে প্রায় চার ঘণ্টা ধরে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে সাধারণ যাত্রী, ব্যবসায়ী, শিক্ষার্থী, রোগী ও স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কে দীর্ঘ সময় যানবাহন আটকে থাকায় এলাকায় আতঙ্ক ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। পরে সেনাবাহিনীর টহল জোরদার করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং পুনরায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়। সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর খবর পেয়ে কামাল ডাকাত জঙ্গলের দিকে পালিয়ে যায়।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের শনাক্তকরণ এবং আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তারা ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

বাইশারী বাজার সভাপতি আবদুল করিম বান্টু জানান, ব্যবসায়ীদের হয়রানি এবং মালামাল লুটের ঘটনার প্রতিবাদে গতকাল সকল ব্যবসায়ী ও জনসাধারণ মিলে কামাল ডাকাতের বিরুদ্ধে মানববন্ধন করেন এবং অবিলম্বে তাকে গ্রেপ্তারের দাবি প্রশাসনের কাছে জানান। এ নিয়ে কামাল ডাকাত ক্ষিপ্ত হয়ে সকালে বাইশারী-ঈদগড় সড়কের বেংডেবা নামক স্থানে সশস্ত্র অবস্থান নিয়ে বাইশারী বাজার থেকে ঈদগাঁওগামী সকল যানবাহন বন্ধ করে দেয়। এর ফলে সাধারণ ব্যবসায়ী, যাত্রী ও পরীক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।

এলাকাবাসী অবিলম্বে কামাল ডাকাতকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy