মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ আটক

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

সারাবাংলা

মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নরসিংদীর মনোহরদী উপজেলার চালাকচর বাসস্ট্যান্ড এলাকা থেকে ৪০০ গ্রাম দেশীয় চোলাই মদসহ এক ব্যক্তিকে

2026-06-21T12:54:01+00:00
2026-06-21T12:54:01+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ আটক
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ১২:৫৪ পিএম   (ভিজিট : ৩১)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নরসিংদীর মনোহরদী উপজেলার চালাকচর বাসস্ট্যান্ড এলাকা থেকে ৪০০ গ্রাম দেশীয় চোলাই মদসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

আটক ব্যক্তি হলেন আমির হোসেন রতন (৫৫)। তিনি মৃত সিরাজ উদ্দিনের ছেলে এবং তাজমহল বেগমের সন্তান। শনিবার (২০ জুন ২০২৬) সকাল সাড়ে ১১টার দিকে তাকে আটক করা হয়। তিনি মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চেঙ্গাইন গ্রামের বাসিন্দা।

আটকের পর মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাজিব মিয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক সহযোগিতার জন্য মনোহরদী থানার এসআই আল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত ছিলেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে। একই সঙ্গে মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সর্বস্তরের জনগণের সচেতনতা ও অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে প্রশাসন উল্লেখ করেছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy