বাঁশখালীতে ভবন নির্মাণে চাঁদা না পেয়ে কাজে বাধাদানের অভিযোগে মানববন্ধন

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নে ভবন নির্মাণে চাঁদা দাবি ও চাঁদা না পেয়ে নির্মাণ কাজে বাধাদানের অভিযোগে মানববন্ধন

2026-06-21T13:16:58+00:00
2026-06-21T13:16:58+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বাঁশখালীতে ভবন নির্মাণে চাঁদা না পেয়ে কাজে বাধাদানের অভিযোগে মানববন্ধন
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ১:১৬ পিএম   (ভিজিট : ২০৬)
বাঁশখালীতে ভবন নির্মাণ কাজে বাধাদানের অভিযোগে মানববন্ধন
X

বাঁশখালীতে ভবন নির্মাণ কাজে বাধাদানের অভিযোগে মানববন্ধন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নে ভবন নির্মাণে চাঁদা দাবি ও চাঁদা না পেয়ে নির্মাণ কাজে বাধাদানের অভিযোগে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার।

রোববার (২১ জুন) সকালে বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউপির পশ্চিম ইলশা গ্রামের মোশাররফ আলী মিয়ার বাজার এলাকায় ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অভিযোগ করে ভুক্তভোগীরা বলেন, 'ভুক্তভোগী কোরবান আলীর পরিবার নিজের জমিতে ভবন নির্মাণ করতে গেলে স্থানীয় প্রভাবশালী রমজান আলী সাগর ও মুজিবের নেতৃত্বে একদল ভূমিদস্যু প্রথমে চাঁদা দাবি ও পরে চাঁদা না পেয়ে ভবন নির্মাণ কাজে বাধা দিচ্ছেন। প্রতিনিয়ত চাঁদার দাবিতে ভয়ভীতি প্রদর্শন করে যাচ্ছেন এই প্রভাবশালীরা।

তারা আরও বলেন, 'এরআগে জোরপূর্বক কোরবান আলীর পৈতৃক সম্পত্তি দখল করে প্রভাবশালী রমজান আলী ভবন নির্মাণ করেন। এলাকার অসহায়-গরীব মানুষের জায়গা দখল ও বিভিন্নভাবে হয়রানি এবং এলাকাবাসীর উপর প্রতিনিয়ত নির্যাতন চালাচ্ছেন এই প্রভাবশালী চক্র। অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় স্থানীয়রা প্রশাসনের কাছে গিয়েও কোন প্রতিকার পাচ্ছি না। তাদের হুমকিতে স্থানীয়রা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা পুরা এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছেন। আমরা এলাকাবাসী এই প্রভাবশালী সিন্ডিকেটের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি। 

এ সময় মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে ভুক্তভোগী কোরবান আলী, আজিজ আহমদ, বাবু আলম, মুহাম্মদ নয়ন, বেলালসহ গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন। এ সময় মানববন্ধনে কয়েক শতাধিক এলাকাবাসী অংশ নেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy