মোহাম্মদপুরে র‍্যাবের অভিযানে শীর্ষ ছিনতাইকারী ‘মাওরা সোহেল’ অস্ত্রসহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিদেশি অস্ত্রসহ সোহেল ওরফে ‘মাওরা সোহেল’ নামে এক

2026-06-21T13:27:12+00:00
2026-06-21T13:27:12+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
মোহাম্মদপুরে র‍্যাবের অভিযানে শীর্ষ ছিনতাইকারী ‘মাওরা সোহেল’ অস্ত্রসহ গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ১:২৭ পিএম   (ভিজিট : ৫৫)
মোহাম্মদপুরে র‍্যাবের অভিযানে শীর্ষ ছিনতাইকারী ‘মাওরা সোহেল’ অস্ত্রসহ গ্রেপ্তার
X

মোহাম্মদপুরে র‍্যাবের অভিযানে শীর্ষ ছিনতাইকারী ‘মাওরা সোহেল’ অস্ত্রসহ গ্রেপ্তার

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিদেশি অস্ত্রসহ সোহেল ওরফে ‘মাওরা সোহেল’ নামে এক শীর্ষ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে। 

শনিবার (২০ জুন) রাতে পরিচালিত এ অভিযানে তাকে  গ্রেপ্তার করা হয়। 

রোববার (২১ জুন) মোহাম্মদপুরের বসিলায় অবস্থিত র‍্যাব-২ ব্যাটালিয়ন সদর দপ্তরে র‍্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান সংবাদ সম্মেলনে বিস্তারিত ব্রিফ করবেন বলে জানা গেছে। 

র‍্যাব সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অস্ত্র ব্যবহারের অভিযোগ রয়েছে। তার কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্র এবং চক্রের অন্যান্য সদস্যদের বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।

এ বিষয়ে র‍্যাব-২ এর মিডিয়া অফিসার এম মুবীন রহমান তাপস জানিয়েছে, অভিযানের পেছনের তথ্য, গ্রেপ্তার ব্যক্তির অপরাধ কর্মকাণ্ড এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর এর প্রভাব সম্পর্কে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy