চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

পটিয়া, আনোয়ারা ও চন্দনাইশ—এই তিন উপজেলার সংযোগস্থল চামুদরিয়া ঘাটে অবহেলিত লাখো মানুষের যাতায়াত সহজ করা এবং অর্থনৈতিক উন্নয়নের

2026-06-21T13:32:46+00:00
2026-06-21T13:32:46+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ১:৩২ পিএম   (ভিজিট : ৮৩)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

পটিয়া, আনোয়ারা ও চন্দনাইশ—এই তিন উপজেলার সংযোগস্থল চামুদরিয়া ঘাটে অবহেলিত লাখো মানুষের যাতায়াত সহজ করা এবং অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে একটি আধুনিক ওয়াই-টাইপ সেতু নির্মাণের দাবিতে শনিবার (২০ জুন ২০২৬) সকাল ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

চামুদরিয়া ওয়াই-টাইপ সেতু বাস্তবায়ন পরিষদ-চট্টগ্রাম-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের মুক্তিসংগ্রাম ও মুক্তিযোদ্ধা গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান।

তিনি বক্তব্যে বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে জনগণকেই সোচ্চার হতে হবে। সরকার যে-ই গঠন করুক, ক্ষমতায় যাওয়ার পর অনেক সময় ক্ষমতার ভারে অন্ধ হয়ে পড়ে। তাই জনগণকেই নিজেদের অধিকারের বিষয়ে সচেষ্ট হতে হয়। দক্ষিণ চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক উন্নয়নের জন্য চামুদরিয়া ওয়াই-টাইপ সেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার আনোয়ারাকে মুক্ত বাণিজ্য অঞ্চল ঘোষণা করে বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিলেও জনগণের যাতায়াতের সুবিধার্থে মহানগর ও সংশ্লিষ্ট থানাগুলোর সঙ্গে কার্যকর যোগাযোগের মেলবন্ধন সৃষ্টি করা হয়নি। এ সেতুকে কেন্দ্র করে বহু শিল্পকারখানা ও জনকল্যাণমূলক স্থাপনা গড়ে তোলা সম্ভব হবে।

চামুদরিয়া ওয়াই-টাইপ সেতু বাস্তবায়ন পরিষদ-চট্টগ্রাম-এর আহ্বায়ক রাজনীতিবিদ এম. এ. হাশেম রাজুর সভাপতিত্বে এবং সদস্যসচিব এম. নুরুল হুদা চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন পরিষদের যুগ্ম আহ্বায়ক এম. মনজুর উদ্দীন চৌধুরী, সিরাজুল ইসলাম সওদাগর, অ্যাডভোকেট মাহবুবুর রহমান, সোহেল মোহাম্মদ ফখরুদ্দিন, যুগ্ম সদস্যসচিব লেখক ও গবেষক এ কে এম আবু ইউসুফ, এ কে এম হেদায়েতুল ইসলাম হেমায়েত, মোরশেদুল আলম চৌধুরী মুন্না, হারুণ আল রশিদ রানা, আব্দুল কাদের সিকদার, আসিফ সিকদার, আনোয়ারা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক সাগর মিত্র, সদস্যসচিব প্রদীপ ধর, সমাজসেবক যীশু দাশ, অ্যাড ভিশন বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা ও মহাসচিব মাসুদ রানা, ক্যাপ-এর সহ-সভাপতি জানে আলম, আনোয়ারা উপজেলা জিয়া মঞ্চের সভাপতি মোহাম্মদ শিবলী নোমানী, পরিষদের প্রচার সম্পাদক লেখক মহিউদ্দিন কাদের, দপ্তর সম্পাদক আলহাজ নওশা মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী নেতা লিটন চৌধুরী ও মোজাম্মেল হক প্রমুখ।

মানববন্ধনে সভাপতির বক্তব্যে এম. এ. হাশেম রাজু বলেন, আমরা বর্তমান জনবান্ধব সরকারের কর্মী হিসেবে জনগণের দোরগোড়ায় গিয়ে এই সেতু নির্মাণের আশ্বাস দিয়ে ভোট চেয়েছি। পটিয়া, আনোয়ারা ও চন্দনাইশের জনগণ ভোট দিয়ে তিনজন সাংসদ নির্বাচিত করেছেন। জনগণের কাছে আমাদের দায়বদ্ধতা রয়েছে। সেই বিবেচনায় এই সেতুর বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, সেতুটি বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং স্থানীয় তিন সংসদ সদস্যের কাছে ইতোমধ্যে স্মারকলিপি ও আবেদন দেওয়া হয়েছে। এর আগে সেতুটির সরকারি জরিপ, সয়েল টেস্ট ও প্রশাসনিক কার্যক্রমও সম্পন্ন হয়েছে। কিন্তু বর্তমানে প্রকল্পটির অগ্রগতি স্থবির হয়ে রয়েছে।

তিনি আরও বলেন, গণমানুষের দুর্ভোগ লাঘবে চলতি অর্থবছরের বাজেটে এ সেতুর জন্য অর্থ বরাদ্দ এবং বাস্তবায়নের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। অন্যথায় পটিয়া, আনোয়ারা ও চন্দনাইশসহ দক্ষিণ চট্টগ্রামের জনগণকে সঙ্গে নিয়ে চট্টগ্রাম প্রেসক্লাব, ঢাকা প্রেসক্লাব এবং সচিবালয়ের সামনে আমরণ অনশন কর্মসূচি পালন করতে বাধ্য হব।

বিশেষ অতিথির বক্তব্যে এম. মনজুর উদ্দীন চৌধুরী বলেন, জনগণের অধিকার ও স্বার্থসংশ্লিষ্ট বিষয় আমরা এড়িয়ে যেতে পারি না। রাষ্ট্রকে চামুদরিয়া ওয়াই-টাইপ সেতু বাস্তবায়নের গুরুত্ব অনুধাবন করতে হবে। আমরা দল-মতনির্বিশেষে এই সেতুর বাস্তবায়ন চাই।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy