নানিয়ারচর জোনের ১৭ ইবির বিশেষ সেনা অভিযানে কাঠ জব্দ

নানিয়ারচর (রাঙ্গামাটি) প্রতিনিধি

সারাবাংলা

রাঙ্গামাটির নানিয়ারচর সেনা জোনের তাৎক্ষণিক ও কার্যক্রম অভিযানে চুরি হওয়া প্রায় ১৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ সেগুন

2026-06-21T13:34:08+00:00
2026-06-21T13:34:08+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নানিয়ারচর জোনের ১৭ ইবির বিশেষ সেনা অভিযানে কাঠ জব্দ
নানিয়ারচর (রাঙ্গামাটি) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ১:৩৪ পিএম   (ভিজিট : ৪৬)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

রাঙ্গামাটির নানিয়ারচর সেনা জোনের তাৎক্ষণিক ও কার্যক্রম অভিযানে চুরি হওয়া প্রায় ১৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ সেগুন কাঠ উদ্ধার করা হয়েছে।
গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, নানিয়ারচর উপজেলার রাবার বাগান এলাকা থেকে আনুমানিক ১৫ লাখ টাকার সেগুন কাঠ (গোলকাঠ) চুরির ঘটনা ঘটে। উক্ত তথ্যের ভিত্তিতে নানিয়ারচর জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি এর নির্দেশনায় সিনিয়র ওয়ারেন্ট অফিসার শহীদুল্লাহ এর নেতৃত্বে বিশেষ একটি টহল দল কাঠগুলো উদ্ধার অভিযান পরিচালনা করেছেন।

গোপন তথ্য ও স্থানীয় সূত্রের ভিত্তিতে আরও জানা যায়, চুরি হওয়া কাঠগুলো রামহরিপাড়া ও তক্ষশীলা এলাকার সড়ক ব‍্যবহার করে অন‍্যত্রে সরিয়ে নেওয়া হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নানিয়ারচর জোনের বিশেষ টহল দল সম্ভাব্য স্থানে অভিযান ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করেন।
 অভিযানকালে উপজেলার কৃষ্ণমাছড়া এলাকায় একটি পুকুরে গোপন স্থানে রাখা বিপুল পরিমাণ সেগুন কাঠ (গোলকাঠ) উদ্ধার করা হয়েছে।

জানাগেছে, উদ্ধারকৃত কাঠের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা। পরবর্তীতে, কাঠের মালিক মোঃ সোহেল মিয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধারকৃত কাঠসমূহ শনাক্ত করতে সক্ষম হন। নানিয়ারচর জোন কর্তৃক উদ্ধারকৃত কাঠ নিরাপদে মালিকের নিকট হস্তান্তরের জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করে নানিয়ারচর জোন।

সেনাবাহিনীর এত দ্রুত পদক্ষেপ , পেশাদার ও সহযোগীতার ফলে বিপুল পরিমাণ সম্পদ উদ্ধার সম্ভব হয়েছে, যা স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে। এ ঘটনায় এলাকাবাসী বাংলাদেশ সেনাবাহিনীর তৎপরতা ও জননিরাপত্তা নিশ্চিতকরণে তাদের আন্তরিক প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন, বিশেষ করে নানিয়ারচর সেনা জোনকে।

এদিকে জোন কমান্ডার লেঃ কর্নেল মশিউর রহমান, পিএসসি মহোদয় গনমাধ‍‍্যমকে জানান, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে , স্থিতিশীলতা ও আইনশৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি জনগণের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা আমারা প্রস্তুত এবং অঙ্গীকারবদ্ধ। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy