ইসলামপুরের ফকিরপাড়ায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

সারাবাংলা

জামালপুরের ইসলামপুর পৌরসভা-এর ১ নম্বর ওয়ার্ডের ফকিরপাড়া এলাকায় মাদক, জুয়া ও চুরি প্রতিরোধে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার

2026-06-21T13:36:30+00:00
2026-06-21T13:36:30+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ইসলামপুরের ফকিরপাড়ায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ১:৩৬ পিএম   (ভিজিট : ৬৪)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

জামালপুরের ইসলামপুর পৌরসভা-এর ১ নম্বর ওয়ার্ডের ফকিরপাড়া এলাকায় মাদক, জুয়া ও চুরি প্রতিরোধে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুন) রাতে ফকিরপাড়া পাইলিংপাড় এলাকায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন আব্দুল গফুর শাহ ফকির।  সাবেক কাউন্সিলর জুলহাস মন্ডল এর সঞ্চালনায় 
সভায় বক্তব্যে রখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবির আহম্মেদ বিপুল মাস্টার বলেন, এলাকায় সাম্প্রতিক সময়ে চুরের উপদ্রুপ বৃদ্ধি, মাদক ও জুয়ার প্রকোপ আশঙ্কাজনক হারে বেড়েছে। মাদক, জুয়া ও চুরি নির্মূলে সরকার ও প্রশাসন জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। সমাজ থেকে এসব অপরাধ দূর করতে যা যা প্রয়োজন, আমি তা করতে প্রস্তুত। এলাকার মানুষের পাশে থেকে সব ধরনের সহযোগিতা করব, ইনশাআল্লাহ।

এ সময় বক্তব্য রাখেন শান্তি প্রিয়  এলাকাবাসীর পক্ষে সহিজল হক মক্কর জোদ্দার, সোরহাব হোসেন পেটকে, ইসলামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটন, সাংবাদিক লিয়াকত হোসেন লায়ন, কিতাব আলী, শ্রীকৃষ্ণ, বাবু দাস, ইব্রাহিম খান কুটটু এবং চাইনুর শাহ ফকিরসহ আরও অনেকে।

সভায় মাদক, জুয়া ও চুরির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। স্থানীয় বাসিন্দাদের সচেতনতা বৃদ্ধি এবং অপরাধ দমনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
এ সময় এলাকার প্রায় ৩০০ থেকে ৪০০ জন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভা শেষে ফকিরপাড়াকে মাদক, জুয়া ও চুরিমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy