গলাচিপায় অন্তঃসত্ত্বা নারীসহ পুরুষকে মারধর, হাসপাতালে ভর্তি

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

পটুয়াখালীর গলাচিপায় অন্তঃসত্ত্বা নারীসহ এক পুরুষকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চর কাজল ইউনিয়নের বড় শিবা

2026-06-21T13:48:39+00:00
2026-06-21T13:48:39+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
গলাচিপায় অন্তঃসত্ত্বা নারীসহ পুরুষকে মারধর, হাসপাতালে ভর্তি
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ১:৪৮ পিএম   (ভিজিট : ৩৫)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় অন্তঃসত্ত্বা নারীসহ এক পুরুষকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চর কাজল ইউনিয়নের বড় শিবা গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের ধলারচর আবাসন প্রকল্প এলাকার মিজানুর রহমানের বাড়িতে।

আহতরা হলেন মিজানুর রহমানের ছেলে মনির হোসেন (২৭) এবং মনির হোসেনের ভাই রাকিব হোসেনের অন্তঃসত্ত্বা স্ত্রী ঝুমুর বেগম (২১)। আহতদের উন্নত চিকিৎসার জন্য গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত মনির হোসেন জানান, ছইলা গাছের ডালকে কেন্দ্র করে শনিবার বিকেল আনুমানিক ৩টার দিকে একই এলাকার চানমিয়া মৃধা, বাবুল হাওলাদার, আশরাফ উদ্দিন দরবেশ, কান্টু দরবেশ, রিপন দরবেশ, শাহাবুদ্দিন দরবেশসহ আরও কয়েকজন তাদের ওপর হামলা চালিয়ে মারধর করে। এতে তার ভাইয়ের অন্তঃসত্ত্বা স্ত্রী ঝুমুর বেগমও মারধরের শিকার হন। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

আহত ঝুমুর বেগম বলেন, “আমাকে কিছু না বলেই এলোপাতাড়িভাবে মারধর করা হয়। একপর্যায়ে আমার জামাকাপড় ছিঁড়ে যায়। আমি সাত মাসের অন্তঃসত্ত্বা। আমি আইনের মাধ্যমে এদের বিচার চাই।”

মনির হোসেনের মা কামরুন নাহার বলেন, “আমার ছেলে ও ছেলের বউকে এলোপাতাড়িভাবে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। আমার ছেলের বউ অন্তঃসত্ত্বা। আমি এ ঘটনার সঠিক বিচার চাই।”

মনির হোসেনের চাচা জসিম চৌধুরী বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ মারামারির ঘটনা ঘটেছে। এর সুষ্ঠু বিচার হওয়া প্রয়োজন।

মনির হোসেনের মামাতো ভাই খায়রুল ইসলাম বলেন, “আমার ভাই ও ভাবিকে মারধর করা হয়েছে। পরে পুলিশ পাহারায় তাদের হাসপাতালে নিয়ে আসা হয়েছে।”

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মেজবাহউদ্দিন বলেন, তার তত্ত্বাবধানে হাসপাতালের দ্বিতীয় তলার ৫ ও ৬ নম্বর বেডে মনির হোসেন ও ঝুমুর বেগম চিকিৎসাধীন রয়েছেন। মনির হোসেনের শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখম রয়েছে এবং বাম পায়ের গোড়ালিতে সেলাই দেওয়া হয়েছে। ঝুমুর বেগম অন্তঃসত্ত্বা এবং তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের কালশিটে দাগ রয়েছে।

ইউপি সদস্য সিয়াব হাওলাদার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান মোল্লা বলেন, দুই পক্ষকে ইউনিয়ন পরিষদে ডেকে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হবে।

গলাচিপা থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) জিলন শিকদার বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে অন্তঃসত্ত্বা ঝুমুর বেগমের স্বামী রাকিব হোসেন জানান, তিনি রোববার গলাচিপা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করবেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy