জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলার আরেক আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী গ্রুপের হামলায় র‍্যাব সদস্য হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি মো. ইমরানকে গ্রেপ্তার করেছে

2026-06-21T13:54:03+00:00
2026-06-21T13:54:03+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলার আরেক আসামি গ্রেপ্তার
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ১:৫৪ পিএম   (ভিজিট : ২৪)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী গ্রুপের হামলায় র‍্যাব সদস্য হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি মো. ইমরানকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।
মো. ইমরান (২৫) ওই এলাকার পথরীঘোনা ছিন্নমূল ৮ নম্বর সমাজ এলাকার মো. আজাহারের ছেলে।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, র‌্যাব সদস্য হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি মো. ইমরান জঙ্গল সলিমপুর এলাকার পথরীঘোনায় অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২০ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো.ইমরানের বিরুদ্ধে র‍্যাব সদস্য হত্যা মামলায় সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে র‌্যাব সদস্য হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি আলী আকবরকে ১৮ জুন বিকেল পৌনে ৫টার দিকে সলিমপুর ইউনিয়নের ছিন্নমূল ১ নম্বর সমাজ এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy