ইউপিডিএফ কতৃক শ্রমিককে গুলির প্রতিবাদে বিক্ষোভ

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি

সারাবাংলা

পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভাধীন বাইল্যাছড়ি যৌথ খামার এলাকায় প্রসীত খীসা নিয়ন্ত্রিত ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ইউপিডিএফ

2026-06-21T14:04:38+00:00
2026-06-21T14:04:38+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ইউপিডিএফ কতৃক শ্রমিককে গুলির প্রতিবাদে বিক্ষোভ
মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ২:০৪ পিএম   (ভিজিট : ১৬৮)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভাধীন বাইল্যাছড়ি যৌথ খামার এলাকায় প্রসীত খীসা নিয়ন্ত্রিত ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ইউপিডিএফ কতৃক বাঙ্গালী শ্রমিক জাহাঙ্গীর আলমকে গুলির প্রতিবাদে মাটিরাঙ্গা বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে এই আল্টিমেটাম দেন পার্বত্য যুব পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি জালাল আহমেদ।

তিনি আরও বলেন, ৪৮ ঘন্টার মধ্যে জাহাঙ্গীর আলমকে গুলি করা সন্ত্রাসীদেরকে আটক করে দৃষ্টান্তমূলক শাস্তি যদি না দেওয়া হয়। তাহলে আগামী ৪৮ ঘন্টা পর আরো তীব্র আন্দোলন এবং হরতালের মতো কর্মসূচি দেওয়া হবে।

রবিবার (২১ জুন) সকাল সাড়ে এগারোটার দিকে মাটিরাঙ্গা বাজারে ইউপিডিএফ কতৃক বাঙ্গালী শ্রমিক জাহাঙ্গীর আলমকে গুলির প্রতিবাদে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি রবিউল হোসেন এর সভাপতিত্বে  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

এ সময় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মুজাহিদ, নির্যাতিত মোটর শ্রমিক খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ছোটন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ মাটিরাঙ্গা উপজেলা শাখার সাধারণ সম্পাদক এস এম হেলাল সহ পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও অঙ্গ সহযোগী সংগঠনের জেলা ও উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গতকাল ২০ জুন, শনিবার রাত ৮ ঘটিকার সময় মাটিরাঙ্গা পৌরসভাধীন ৯নং ওয়ার্ড বাইল্যাছড়ি যৌথ খামার এলাকায় ইউপিডিএফ মূল কতৃক বাঙ্গালী শ্রমিক জাহাঙ্গীর আলমকে উদ্দেশ্যে করে গুলি চালায়। এতে তাঁর ডান পায়ে গুলি লাগে, পরে তাঁকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তিরত আছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy