প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ৩:৩১ পিএম আপডেট: ২১.০৬.২০২৬ ৩:৪১ পিএম (ভিজিট : ১১৪)

X
ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলওয়ের সিগন্যালের নিচ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ।
রোববার (২১ জুন) সকালে পৌরসভার দেবগ্রাম রেললাইনের সিগন্যালের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ পৌরসভার দেবগ্রাম রেললাইনের সিগন্যালের নিচ থেকে মরদেহ উদ্ধার করা হয়। লুঙ্গি ও শার্ট পরিহিত মরদেহের গায়ে পচন ধরেছে। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে নিশ্চিত করে আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আ: কুদ্দুস বলেন, অজ্ঞাত ব্যক্তির বয়স ৪৫ হবে। হয়তো কোন এক চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হতে পারে। তবে পরিচয় সনাক্তের চেষ্টা চলছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।