জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি মামুন-অর-রশিদ, সম্পাদক আরিফুর রহমান

বরিশাল অফিস

সারাবাংলা

দৈনিক বর্তমান-এর ব্যুরো চিফ ও বরিশাল বাণী-এর সম্পাদক মো. মামুন-অর-রশিদকে সভাপতি এবং স্থানীয় দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার প্রধান

2026-06-21T15:37:58+00:00
2026-06-21T15:37:58+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি মামুন-অর-রশিদ, সম্পাদক আরিফুর রহমান
বরিশাল অফিস
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ৩:৩৭ পিএম   (ভিজিট : ৩৩)
মো. মামুন-অর-রশিদ ও মো. আরিফুর রহমান খান
X

মো. মামুন-অর-রশিদ ও মো. আরিফুর রহমান খান

দৈনিক বর্তমান-এর ব্যুরো চিফ ও বরিশাল বাণী-এর সম্পাদক মো. মামুন-অর-রশিদকে সভাপতি এবং স্থানীয় দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার প্রধান সম্পাদক মো. আরিফুর রহমান খানকে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত করে জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুন) বিকেল ৩টায় নগরীর সদর রোডস্থ হোটেল কিং ফিশারের হলরুমে অনুষ্ঠিত এ সম্মেলনে জেলা ও উপজেলা শাখার শতাধিক সদস্য অংশগ্রহণ করেন। সম্মেলনে সদস্যদের সমর্থন ও ভোটাভুটির মাধ্যমে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি নির্বাচন করা হয়। জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি ও বরিশাল বিভাগীয় সভাপতি এম. আর. প্রিন্স নির্বাচন পরিচালনা করেন।

কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন— সহ-সভাপতি আবদুস সালাম (স্বাধীনপত্র), মুজিব ফয়সাল (এসএ টিভি), জিহাদ রানা (বাংলাদেশ টুডে), মফিজুর রহমান মিলন (দৈনিক ডেসটিনি), মাসুদ সিকদার (দৈনিক মুক্তখবর) ও হাবিবুর রহমান (সংবাদ সংস্থা এফটিএন); যুগ্ম সাধারণ সম্পাদক এম. কে. রানা (ভোরের কাগজ), এস. এন. পলাশ (যুগান্তর) ও আতীকুর রহমান চৌধুরী (দৈনিক ডেসটিনি); সহ-সাধারণ সম্পাদক আরিফ হোসেন (বিজয় টিভি); সাংগঠনিক সম্পাদক আমিনুল শাহীন (দৈনিক আজকের বরিশাল); সহ-সাংগঠনিক সম্পাদক পারভেজ সরদার (দৈনিক বর্তমান); দপ্তর সম্পাদক আসাদুজ্জামান মুরাদ (বরিশাল মুখপত্র); সহ-দপ্তর সম্পাদক ইমরান হোসেন (কলমের কণ্ঠ); অর্থ সম্পাদক এইচ. এম. আসলাম (আজকাল বিডি); সহ-অর্থ সম্পাদক শামীম মীর (আপডেট নিউজ); প্রচার সম্পাদক এম. সাইফুল ইসলাম (দৈনিক দক্ষিণাঞ্চল); সহ-প্রচার সম্পাদক নাজমুল হক মুন্না (বর্তমান); সাহিত্য সম্পাদক শাওন খান (জাগো নিউজ); আইনবিষয়ক সম্পাদক মাহফুজ ইসলাম সবুজ (ঢাকা প্রতিদিন); সহকারী আইনবিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম (আজকের বরিশাল); জনকল্যাণ সম্পাদক আল আমিন (বরিশালের কথা); সমাজসেবা সম্পাদক মহিউদ্দিন মিলন (বরিশাল বাণী); ক্রীড়া সম্পাদক কামরুল আলম মামুন (দৈনিক ঘোষণা); সহকারী ক্রীড়া সম্পাদক রবিউল ইসলাম রবি (বর্তমান); শিক্ষাবিষয়ক সম্পাদক জাকির জমাদ্দার (আজকের বার্তা); আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক সুব্রত কুমার দাস (দৈনিক সত্য সংবাদ); সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক জুয়েল মাহমুদ (আজকের পরিবর্তন); মহিলা বিষয়ক সম্পাদক মালা রাখাইন (দৈনিক নবচেতনা) এবং ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ জাকারিয়া (দৈনিক ঐক্যবাণী)।

এ ছাড়া নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন পারভেজ রাসেল (মাই টিভি), মুশফিক সৌরভ (বাংলানিউজ), ফাহিম ফিরোজ (মানবকণ্ঠ), এইচ. এম. হেলাল (বরিশাল সময়), মশিউর রহমান মন্টু (ভোরের অঙ্গীকার), এম. জাহিদ (ফরমাল নিউজ), শাহজাদা হীরা (শাহনামা), মিজানুর রহমান মৃধা (আজকের বরিশাল), অপূর্ব সাইফুল (মুখপত্র), আম্মার হোসেন (আজকের ক্রাইম টাইমস), এস. এম. সেলিম (আজকের বরিশাল), আরিফুর রহমান তালুকদার (বরিশাল বার্তা), রাজিব খান (কলমের কণ্ঠ), শহীদুল্লাহ সুমন (ক্রাইম নিউজ), সিহাব তোহা (সকাল সংবাদ), মাসুদুর রহমান আসলাম (তল্লাশ বিডি), এস. এম. আল আমিন (আগামীর বাংলাদেশ), লিটন বায়েজিদ (বরিশাল জনপদ), লুৎফুর কবির জুয়েল (আজকের সুন্দরবন), মুজাহিদুল ইসলাম ইউসুফ (বাংলাদেশ বাণী), মাসুদ রানা (ভোরের আকাশ), খলিফা মাইনুল (দক্ষিণের মুখ), সাইফুল ইসলাম (কান্ট্রি টুডে), ছাব্বির আহমেদ অন্তর (বরিশাল বাণী), মাহফুজ ইসলাম সবুজ (ঢাকা প্রতিদিন), আনোয়ার হোসেন (ক্রাইম নিউজ), ইঞ্জিনিয়ার এনামুল রানা (দৈনিক সুলতান) এবং আরেফিন পারভেজ (জনবাণী)।

এর আগে বিগত দিনের আয়-ব্যয়ের হিসাব এবং সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্থার বরিশাল বিভাগীয় সভাপতি এম. আর. প্রিন্স। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শাখার সাবেক সিনিয়র সহ-সভাপতি ও নবনির্বাচিত সভাপতি মো. মামুন-অর-রশিদ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শাখার পুনর্নির্বাচিত সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান খান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy