শিল্প-সংস্কৃতি-ক্রীড়ার উৎসবে পঞ্চগড়, লাল দল চ্যাম্পিয়ন

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি

সারাবাংলা

পঞ্চগড়ে মডার্ন পিথিয়ান গেমসের উদ্যোগে প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) বিকেলে উপজেলার সাতমেড়া ফুলবাড়ি উচ্চ

2026-06-21T15:59:06+00:00
2026-06-21T15:59:06+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
শিল্প-সংস্কৃতি-ক্রীড়ার উৎসবে পঞ্চগড়, লাল দল চ্যাম্পিয়ন
বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ৩:৫৯ পিএম   (ভিজিট : ৩০)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

পঞ্চগড়ে মডার্ন পিথিয়ান গেমসের উদ্যোগে প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) বিকেলে উপজেলার সাতমেড়া ফুলবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে লাল ও সবুজ দলের মধ্যে এই ম্যাচ অনুষ্ঠিত হয়। শিল্প, সংস্কৃতি, ঐতিহ্যবাহী ক্রীড়া ও পারফর্মিং আর্টসের সমন্বয়ে জাতির ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়ামোদী, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মডার্ন পিথিয়ান গেমস বাংলাদেশ, পঞ্চগড় জেলার সভাপতি মোঃ আব্দুল ওয়াহিদ মুরাদ (নয়ন)। বিশেষ অতিথি হিসেবে জেলা সাধারণ সম্পাদক সন্তোষ রায়, কোষাধ্যক্ষ মোঃ হাসিবুল ইসলাম, বোদা উপজেলার সভাপতি মোঃ আবুল কালাম আজাদ (লিটন), আটোয়ারী উপজেলা সাধারণ সম্পাদক উত্তম কুমার বর্মণ, পঞ্চগড় সদর উপজেলার সাধারণ সম্পাদক মোঃ মনোয়ার হোসেন ও কোষাধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠান সভাপতিত্ব করেন সদর উপজেলা সভাপতি মোঃ আবু বারেক (লিমন)। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, "পিথিয়ান গেমস শুধু ক্রীড়া নয়, এটি শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যের এক মহামিলন। অলিম্পিক যেমন দেহের, পিথিয়ান তেমন মন ও সংস্কৃতির উৎসব। ২০২৭ সালে গ্রিসের এথেন্সে প্রথম আধুনিক পিথিয়ান গেমস অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং বাংলাদেশ সেখানে তার শিল্প-সংস্কৃতি ও ঐতিহ্যবাহী খেলাধুলা নিয়ে উপস্থিত থাকবে।"






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy