দেবিদ্বারে ট্রাক ব্রীজে উঠতে গিয়ে খাদে পড়ে চালক নিহত; আহত-২

দেবিদ্বার ও বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

সারাবাংলা

কুমিল্লার দেবিদ্বারে ব্রীজে উঠতে গিয়ে চামড়া বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক নিহত ও আরও ২

2026-06-21T16:00:53+00:00
2026-06-21T16:00:53+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
দেবিদ্বারে ট্রাক ব্রীজে উঠতে গিয়ে খাদে পড়ে চালক নিহত; আহত-২
দেবিদ্বার ও বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ৪:০০ পিএম   (ভিজিট : ৪৩)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

 কুমিল্লার দেবিদ্বারে ব্রীজে উঠতে গিয়ে চামড়া বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক নিহত ও আরও ২ জন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।

শনিবার (২০ জুন) রাত পৌনে ৯ টার দিকে উপজেলার খলিলপুর বাজারের পূর্বপাশের ব্রীজে এ দুর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় ট্রাকচালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। চামড়া বোঝাই ট্রাকটি ঢাকাগামী ছিল।

নিহত ট্রাকচালক সোহেল এর বাড়ি গাজীপুর, আহত হেলপার মনির এর বাড়ি সিরাজগঞ্জ এবং আরেক জনের নাম জানা যাইনি। তবে আহতরা সামান‍্য আঘাত প্রাপ্ত হন। 

দূর্ঘটনার সংবাদ পেয়ে দেবিদ্বার থানার একদল পুলিশ ও মুরাদনগর থেকে ফায়ার সার্ভিসের একটি দল এসে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। তবে রেকার আসার অপেক্ষায় ট্রাকের নিচে পড়ে থাকা চালকের মরদেহ উদ্ধার করা সম্ভব হচ্ছে না।

শনিবার দিবাগত রাত ১ টায় এ রিপোর্ট লিখা পর্যন্ত ট্রাক চালকের মৃত দেহ ট্রাকের নিচে আটকা পড়ে আছেন বলে পুলিশ জানিয়েছেন। রেকার আসার অপেক্ষায় আছেন। রেকার আসলেই ট্রাক ও লাশ উদ্ধার করা হবে। বাকি ০২ জন সামান্য আঘাত প্রাপ্ত, এখনো ট্রাকটি রেকার দিয়ে উঠানো হয়নি।

মুরাদনগর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. আমজাদ হোসেন জানান, আমাদের ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উদ্ধার কাজ পরিচালনা করছেন। রেকার আসলে ট্রাক ও ট্রাকের নিচে আটকে থাকা লাশ উদ্ধার করা হবে।

এ ব‍্যাপারে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান,  উপজেলার খলিলপুর বাজারের পূর্বপাশের ব্রীজে উঠতে গিয়ে চামড়া বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ দুর্ঘটনায় ট্রাকচালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করা সম্ভব হলেও রেকার আসায় বিলম্বিত হয়ায় লাশ এখনো ট্রাকের নিচে পড়ে আছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy