নকলায় ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত

নকলা (শেরপুর) প্রতিনিধি

সারাবাংলা

শেরপুরের নকলায় ২০২৫-২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুর্যাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)

2026-06-21T16:09:22+00:00
2026-06-21T16:09:22+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নকলায় ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত
নকলা (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ৪:০৯ পিএম   (ভিজিট : ৭২)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

শেরপুরের নকলায় ২০২৫-২৬ অর্থবছরে "প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুর্যাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)" প্রকল্পের আওতায় উৎসবমুখর পরিবেশে ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ জুন) সকালে উপজেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এই পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াহেদ খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ তৌফিক আহমেদ খান।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি শেরপুরের উপপরিচালক কৃষিবিদ মো. সাখাওয়াত হোসেন, ময়মনসিংহ অঞ্চলের পার্টনার প্রোগ্রামের সিনিয়র মনাটরিং কর্মকর্তা কায়সার, সহকারি কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানী, উপজেলা সমবায় কর্মকর্তা নওশেদুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মো. খোরশেদুর রহমান, সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল হক তালুকদার চান মিয়া প্রমুখ।

এসময় অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ের কৃষি উদ্যোক্তা, সফল চাষী এবং কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এই কংগ্রেসে পরিবেশবান্ধব ও আধুনিক টেকসই কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থার উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক রূপান্তর নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আয়োজক সূত্রে জানা গেছে, এই প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে প্রান্তিক কৃষকদের আধুনিক চাষাবাদে উদ্বুদ্ধ করা এবং উৎপাদিত ফসলের সঠিক বাজারজাতকরণের মাধ্যমে তাঁদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy