চুয়েটের দীর্ঘদিনের পানি সংকট নিরসনে উদ্যোগ, ওয়াসার পাইপলাইনে সরবরাহের আশ্বাস

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

দীর্ঘদিনের পানি সংকট নিরসনে আশার আলো দেখছে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ(এ্যাব)। সংগঠনটির আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি

2026-06-21T15:57:37+00:00
2026-06-21T15:57:37+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
চুয়েটের দীর্ঘদিনের পানি সংকট নিরসনে উদ্যোগ, ওয়াসার পাইপলাইনে সরবরাহের আশ্বাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ৩:৫৭ পিএম   (ভিজিট : ৫৯)
চুয়েটের দীর্ঘদিনের পানি সংকট নিরসনে উদ্যোগ, ওয়াসার পাইপলাইনে সরবরাহের আশ্বাস
X

চুয়েটের দীর্ঘদিনের পানি সংকট নিরসনে উদ্যোগ, ওয়াসার পাইপলাইনে সরবরাহের আশ্বাস

দীর্ঘদিনের পানি সংকট নিরসনে আশার আলো দেখছে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)। সংগঠনটির আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছে চট্টগ্রাম ওয়াসা।

এ্যাবের একটি প্রতিনিধি দল সম্প্রতি চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মোঃ জানে আলম-এর সঙ্গে সাক্ষাৎ করে চুয়েটের দীর্ঘদিনের ক্রমবর্ধমান পানি সংকটের বিষয়টি তুলে ধরে। এ সময় তিনি সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

আলোচনায় সিদ্ধান্ত হয়, কর্ণফুলী পানি শোধনাগার থেকে পাইপলাইনের মাধ্যমে চুয়েটে পানি সরবরাহের ব্যবস্থা গ্রহণ করা হবে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের ভোগান্তি অনেকাংশে কমবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ নুরুল আমিন, নির্বাহী প্রকৌশলী রেজাউল আহসান চৌধুরী, জনসংযোগ কর্মকর্তা কাজী নূরজাহান শীলা সহ অন্যান্য কর্মকর্তারা।

এ্যাবের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী খান মোঃ আমিনুর রহমান, সদস্য এস. এম. গালিব এবং রায়হান আদর।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy