টঙ্গীবাড়ীতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

টঙ্গীবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়নে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

2026-06-21T16:13:22+00:00
2026-06-21T16:13:22+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
টঙ্গীবাড়ীতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
টঙ্গীবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ৪:১৩ পিএম   (ভিজিট : ১১৮)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়নে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুন) বিকেলে কালিবাড়ি বাজারে বিএনপি ক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক এবং সাধারণ সম্পাদক আমির হোসেন দোলন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ঢালী মোহাম্মদ ওয়াহিদ, দিঘিরপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শামীম মোল্লা, বিএনপি নেতা আবু কালাম হালদার, আবু তাহের হালদার ও দেলোয়ার খান, যুবদল নেতা কাউসার তালুকদার এবং কৃষকদল নেতা বিল্লাল মাদবর।

অনুষ্ঠান বাস্তবায়নে সহযোগিতা করেন প্রবাসী শাহীন শেখ, ফারুক হালদার, সেলিম শেখ, মিন্টু বেপারী, অনিক মৃধা, সুমন খালাসি, রতন শেখ ও সোবহান শেখ।

সভায় সভাপতিত্ব করেন কামারখাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির হালদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন আবু তাহের হালদার ও খোরশেদ শিকদার।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy