টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সাময়িকভাবে বন্ধ সাদাপাথর পর্যটনকেন্দ্র

বুলেটিন ডেস্ক

সারাবাংলা

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদাপাথর পর্যটনকেন্দ্র অবিরাম বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে উপজেলা

2026-06-21T16:31:52+00:00
2026-06-21T16:31:52+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সাময়িকভাবে বন্ধ সাদাপাথর পর্যটনকেন্দ্র
বুলেটিন ডেস্ক
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ৪:৩১ পিএম   (ভিজিট : ৪৭)
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সাময়িকভাবে বন্ধ সাদাপাথর পর্যটনকেন্দ্র
X

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সাময়িকভাবে বন্ধ সাদাপাথর পর্যটনকেন্দ্র

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদাপাথর পর্যটনকেন্দ্র অবিরাম বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। 

আজ রোববার (২১ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া।

স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত থেকে কোম্পানীগঞ্জ উপজেলায় টানা বৃষ্টি হচ্ছে। একই সময়ে ভারতের মেঘালয় অঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে সীমান্তবর্তী নদীগুলোতে পাহাড়ি ঢল নেমেছে। এতে সাদাপাথর পর্যটনকেন্দ্রের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে।

পর্যটনকেন্দ্রের ভাসমান দোকানপাটও পাহাড়ি ঢলের পানিতে ডুবে গেছে। এতে ব্যবসায়ীদের লকার, চেয়ার, প্রসাধনসামগ্রীসহ বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে বা স্রোতে ভেসে গেছে। প্রতি বছর বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলের কারণে এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।

রোববার সকাল থেকে নিরাপত্তার স্বার্থে খেয়াঘাট থেকে সাদাপাথরের উদ্দেশে কোনো নৌকা চলাচল করতে দেওয়া হয়নি। সর্বশেষ শনিবার পর্যটকেরা সেখানে ভ্রমণ করেন। পরিস্থিতি বিবেচনায় রোববার থেকে পর্যটনকেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন।

ইউএনও মোহাম্মদ রবিন মিয়া বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটকদের সাদাপাথরে ভ্রমণ থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে। স্রোতের তীব্রতা কমে গেলে এবং আবহাওয়া অনুকূলে এলে পর্যটনকেন্দ্রটি পুনরায় চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy