তাহিরপুরে পূবালী ব্যাংকের ২৮১তম শাখা উদ্বোধন

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় পূবালী ব্যাংকের ২৮১তম শাখা উদ্বোধন হয়েছে।রোববার (২১ জুন) সকাল ১১টায় তাহিরপুরে কে.পি. কম্প্লেক্স এর ২য়

2026-06-21T16:37:47+00:00
2026-06-21T16:37:47+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
তাহিরপুরে পূবালী ব্যাংকের ২৮১তম শাখা উদ্বোধন
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ৪:৩৭ পিএম   (ভিজিট : ৭৪)
তাহিরপুরে পূবালী ব্যাংকের ২৮১তম শাখা উদ্বোধন
X

তাহিরপুরে পূবালী ব্যাংকের ২৮১তম শাখা উদ্বোধন

সুনামগঞ্জের  তাহিরপুর উপজেলায়  পূবালী ব্যাংকের ২৮১তম শাখা উদ্বোধন হয়েছে। 

রোববার (২১ জুন) সকাল ১১টায় তাহিরপুরে কে.পি. কম্প্লেক্স এর ২য় তলায় পূবলী ব্যাংক পিএলসি ২৮১ তম উপশাখাটি  শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপশাখাটি উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসি এর সিলেট প্রিন্সিপাল অফিসের মহা ব্যবস্থাপক চৌধুরী মোঃ শফিউল হাসান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট পশ্চিম অঞ্চলের উপ মহাব্যবস্হাপক ও অঞ্চল প্রধান মো: রুহুল আমিন।

 তাহিরপুর পূবালী ব্যাংক পিএলসি শুভ উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সুনামগঞ্জ শাখার সহকারী মহা ব্যবস্হাপক ও শাখা প্রধান জয়নাল আহমদ ও উদ্বোধনী অনুষ্ঠানটি  পরিচালনা করেন পূবালী ব্যাংক তাহিরপুর উপশাখার  ব্যবস্হাপক অভিষেক ধর প্রান্ত।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন তাহিরপুর বিএনপির যুগ্ম অহব্বায়ক ও সদর ইউনিয়নের চেয়ারম্যান জুনাব আলী,সাইদুল কিবরিয়া, যুগ্ম অহব্বায়ক খসরুল আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর তাহিরপুর উপজেলা বায়তুলমাল সম্পাদক মাওলানা মো: শাহজাহান আলী, ছাত্র দলের আহ্বায়ক আবুল হাসনাত রাসেল প্রমুখ। 

বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন তাহিরপুর উপজেলার সভাপতি আব্দুল আলীম ইমতিয়াজ, তাহিরপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ি  রতন গাঙ্গুলি, বিশিষ্ট সাংবাদিক আমিনুল ইসলাম, শামায়ুন কবির। 

বক্তৃতা তাদের বক্তব্যে বলেন পূবালী ব্যাংক তাহিরপুর উপজেলার বিভিন্ন ব্যবসায়িদের পাশে থাকবে, ব্যবসায়িদের বিভিন্ন সুযোগ সুবিধার মাধ্যমে ব্যবসাকে সম্প্রসারিত করবে।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন পূবালী ব্যাংক পিএলসি তার দীর্ঘ ঐতিহ্য ও আধুনিক ব্যাংকিং সেবার ধারাবাহিকতায় দেশের সর্বস্তরের মানুষের আর্থিক  অন্তর্ভুক্তি নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে। এই অঙ্গীকারের অংশ হিসাবে সুনামগঞ্জ জেলায় আপনাদের সহযোগিতা ও ভালোবাসাকে সাথে নিয়ে পূবালী ব্যাংক পিএলসি- এর সুনামগঞ্জ শাখার অধীনে তাহিরপুর উপশাখার আজ আনুষ্ঠানিক উদ্বোধন করছি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy