কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

অনলাইন ডেস্ক

প্রবাস

কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি এলাকার পাঁচজন প্রবাসী বাংলাদেশিসহ মোট ছয়জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের

2026-06-21T17:15:56+00:00
2026-06-21T17:15:56+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ৫:১৫ পিএম   (ভিজিট : ২৮৮)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি এলাকার পাঁচজন প্রবাসী বাংলাদেশিসহ মোট ছয়জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি এবং একজন ভারতীয় নাগরিক রয়েছেন।

নিহত পাঁচ বাংলাদেশি হলেন আগতালুক নিবাসী জসিম উদ্দিন, আমরপুর নিবাসী জিবাল উদ্দিন, মাঝতালুক নিবাসী মস্তাক আহমদম, মাঝতালুক নিবাসী জুবায়ের আহমদ এবং গাছবাড়ি নিবাসী কাদের আহমদ। 

এই আকস্মিক দুর্ঘটনার খবরে নিহতদের পরিবার-পরিজন ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে কাতার প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতেও গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনাটি অত্যন্ত ভয়াবহ ছিল। তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার বিস্তারিত কারণ জানা যায়নি। 

কাতারে কর্মরত বাংলাদেশিদের বিভিন্ন সংগঠন এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে এবং নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেছে।





Loading...
Loading...


প্রবাস এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy