রামগঞ্জে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাবাংলা

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা শনিবার ভাটরা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত

2026-06-21T17:28:57+00:00
2026-06-21T17:28:57+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
রামগঞ্জে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ৫:২৮ পিএম   (ভিজিট : ৬৩)
X

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা শনিবার ভাটরা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেলার প্রথম ম্যাচে অংশ নেয় জয়দেবপুর-কোমরতলা একাদশ ও জাফরনগর একাদশ।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১০ নম্বর ভাটরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদপ্রার্থী মো. লিটন হাজারী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী শাহাদাত শেখ ও শাহাদাত সিকদার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সভাপতি আবু হান্নান লাভলু। বিশেষ অতিথি ছিলেন বিএনপির সাধারণ সম্পাদক মো. আবু সুফিয়ান ভূঁইয়া, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও এজিএম আবুল কাশেম, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মো. ইব্রাহিম মিজি এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. লিটন তপদার।

এ সময় আরও উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্য ইকবাল তপদার, ভাটরা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শরীফ সাকিল এবং সাধারণ সম্পাদক মো. জাহিদ শেখসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার ক্রীড়াপ্রেমী দর্শক।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy