গাইবান্ধা কলেজিয়েট প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সদস্য নির্বাচন

গাইবান্ধা প্রতিনিধি

সারাবাংলা

গাইবান্ধা কলেজিয়েট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে রোববার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা

2026-06-21T17:36:28+00:00
2026-06-21T17:36:28+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
গাইবান্ধা কলেজিয়েট প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সদস্য নির্বাচন
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ৫:৩৬ পিএম   (ভিজিট : ৪৮)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

গাইবান্ধা কলেজিয়েট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে রোববার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা বিদ্যালয় ভবনে অভিভাবক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

ঐতিহ্যবাহী গাইবান্ধা সরকারি কলেজ প্রাঙ্গণের একটি অংশে স্বতন্ত্রভাবে ১৯৭৪ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। স্কুলটির শিক্ষার্থী সংখ্যা প্রায় ৮০০ জন। ১ জন প্রধান শিক্ষক ও ১৮ জন সহকারী শিক্ষকের সমন্বয়ে সুনামের সঙ্গে বিদ্যালয়টি পরিচালিত হয়ে আসছে। গাইবান্ধা জেলার যতগুলো সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, তার মধ্যে এ বিদ্যালয়টিতে শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি।

নির্বাচনে ১ হাজার ৪৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে নারী ভোটার ৭৫৩ জন এবং পুরুষ ভোটার ৭৪০ জন।

মোট ৫ জন প্রার্থীর মধ্যে ২ জন পুরুষ ও ২ জন নারী সদস্য নির্বাচিত হবেন। এর মধ্যে পুরুষ সদস্য পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় ২ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নারী সদস্য পদে মোট ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে ২ জন নির্বাচিত হন।

প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. খায়রুল ইসলাম।

প্রধান শিক্ষক মোছা. আরজুমান আরা বেগম জানান, তিনি এ বিদ্যালয়ে যোগদানের পর প্রত্যক্ষ ভোটে অভিভাবক সদস্য নির্বাচন হয়নি। এবারই প্রথম এ প্রতিষ্ঠানে ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হলো। অভিভাবকরা স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে ভোট প্রদান করেন।

তিনি আরও জানান, জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের সহযোগিতায় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy