পঞ্চগড়ে কোল্ড স্টোরেজে আলুর ভাড়া কেজিপ্রতি ৫ টাকা নির্ধারণের দাবি

পঞ্চগড় প্রতিনিধি

সারাবাংলা

কোল্ড স্টোরেজে আলুর ভাড়া কেজিপ্রতি ৫ টাকা নির্ধারণের দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে আলুর ভ্যালু চেইন প্রমোশনাল

2026-06-21T17:45:47+00:00
2026-06-21T17:45:47+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
পঞ্চগড়ে কোল্ড স্টোরেজে আলুর ভাড়া কেজিপ্রতি ৫ টাকা নির্ধারণের দাবি
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ৫:৪৫ পিএম   (ভিজিট : ৩২)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

কোল্ড স্টোরেজে আলুর ভাড়া কেজিপ্রতি ৫ টাকা নির্ধারণের দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে আলুর ভ্যালু চেইন প্রমোশনাল বডি। গতকাল রোববার দুপুরে পঞ্চগড় জেলা শহরের কায়েতপাড়ায় পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের পাশে কৃষি বিপণন কর্মকর্তার কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে সংগঠনের সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম বলেন, “আমরা কয়েকবার আলুতে প্রচুর পরিমাণ লোকসান গুনেছি। এবার হঠাৎ করে স্টোরেজ ভাড়া বস্তাপ্রতি ৪২০ টাকা করা হয়েছে। আমাদের কৃষকদের অবস্থা ভালো নয়। লোকসান গুনতে গুনতে আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। আমাদের কৃষকদের প্রাণের দাবি, আলুর স্টোরেজ ভাড়া কেজিপ্রতি ৫ টাকা করা হোক।”

সংগঠনের সদস্য মির্জা সলিমুল্লাহ হক বলেন, “আমরা এবার আলুর ন্যায্যমূল্য পাইনি। এরপরও যদি আলুর জন্য কেজিপ্রতি ৮ টাকা কোল্ড স্টোরেজ ভাড়া দিতে হয়, তাহলে আমরা কৃষকরা ক্ষতিগ্রস্ত হব। আমাদের দাবি, কোল্ড স্টোরেজ ভাড়া কেজিপ্রতি ৫ টাকা নির্ধারণ করা হোক। এ ছাড়া কোল্ড স্টোরেজের কিছু সুযোগ-সুবিধাও আমরা যেন পাই। প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি, আলুর দাম যেন স্থিতিশীল থাকে এবং এ আলু দেশের বাইরে রপ্তানির উদ্যোগ নেওয়া হোক।”





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy