নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের পর ছাত্রদল-যুবদলের পাল্টা মিছিল

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল

সারাবাংলা

টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের পর ছাত্রদল ও যুবদল পাল্টা বিক্ষোভ মিছিল করেছে।রোববার

2026-06-21T17:48:12+00:00
2026-06-21T17:48:12+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের পর ছাত্রদল-যুবদলের পাল্টা মিছিল
স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ৫:৪৮ পিএম   (ভিজিট : ৪৪)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের পর ছাত্রদল ও যুবদল পাল্টা বিক্ষোভ মিছিল করেছে।

রোববার (২১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে শহরের ভিক্টোরিয়া রোডে ৮ থেকে ১০ জন কর্মী ঝটিকা মিছিল করে। এ সময় তারা ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দেয়। প্রায় ৫ মিনিটের ওই মিছিলে সাবেক সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির ছবিসংবলিত ব্যানার প্রদর্শন করতে দেখা যায়।

পুলিশের ধারণা, পলাতক আওয়ামী লীগ নেতা ছোট মনির সমর্থকরাই ওই ঝটিকা মিছিল করেছে। মিছিলে অংশ নেওয়ার অভিযোগে টাঙ্গাইল সদর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আশিকুর রহমান আশিককে পুলিশ গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে সদর থানায় একাধিক মামলা রয়েছে।

এদিকে, ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে শহরে জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা পাল্টা বিক্ষোভ মিছিল করেন। মিছিলে তারা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের যেকোনো মূল্যে প্রতিহত করার ঘোষণা দেন।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন কর্মী ঝটিকা মিছিল বের করে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। সেখান থেকে আশিক নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মিছিলের ফুটেজ যাচাই-বাছাই করে অংশগ্রহণকারীদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy