কালীগঞ্জে ৩ সদস্যের মনিটরিং কমিটি গঠন

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটক (মেইন গেইট) ও সীমানা প্রাচীর নির্মাণকাজের গুণগত মান নিয়ে ওঠা অনিয়মের

2026-06-21T17:58:02+00:00
2026-06-21T17:58:02+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কালীগঞ্জে ৩ সদস্যের মনিটরিং কমিটি গঠন
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ৫:৫৮ পিএম   (ভিজিট : ৩৮)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটক (মেইন গেইট) ও সীমানা প্রাচীর নির্মাণকাজের গুণগত মান নিয়ে ওঠা অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে তিন সদস্যবিশিষ্ট একটি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। নির্মাণকাজের মান, অগ্রগতি ও বাস্তবায়ন পরিস্থিতি সরেজমিনে যাচাই করতে এ কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে।

জানা গেছে, স্থানীয় গণমাধ্যমকর্মীদের নজরে বিষয়টি আসার পর তা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলামকে অবহিত করা হয়। অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে তিনি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রেজওয়ানা রশীদকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

এর পরিপ্রেক্ষিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রেজওয়ানা রশীদের নির্দেশনায় তিন সদস্যের একটি মনিটরিং কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি করা হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: জিসেলী ঘোষ মুনমুনকে। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন কালীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) মো. মুন্নুর আহমেদ। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক এটিএম কামরুজ্জামানকে সদস্য করা হয়েছে।

রোববার (২১ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রেজওয়ানা রশীদ। এর আগে সকালে তার স্বাক্ষরিত এক অফিস আদেশে কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে নির্মাণকাজ সরেজমিনে পরিদর্শন করে কাজের গুণগত মান, অগ্রগতি এবং বাস্তবায়ন পরিস্থিতি মূল্যায়ন করতে হবে। একই সঙ্গে নির্মাণকাজ নির্ধারিত মানদণ্ড অনুযায়ী সম্পন্ন হচ্ছে কি না, তা যাচাই-বাছাই করে একটি বিস্তারিত প্রতিবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে।

মনিটরিং কমিটির সদস্য সচিব ও পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) মো. মুন্নুর আহমেদ বলেন, “আমাদের ওপর অর্পিত দায়িত্ব অনুযায়ী নির্মাণকাজের প্রতিটি বিষয় কারিগরি দৃষ্টিকোণ থেকে যাচাই করা হবে। কাজের মান, ব্যবহৃত উপকরণ ও বাস্তব অগ্রগতি পর্যালোচনা করে নিরপেক্ষ প্রতিবেদন দাখিল করা হবে।”

কমিটির সভাপতি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: জিসেলী ঘোষ মুনমুন বলেন, “সরকারি উন্নয়ন প্রকল্পের ক্ষেত্রে গুণগত মান নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমিটি সরেজমিনে পরিদর্শন করে বাস্তব পরিস্থিতি মূল্যায়ন করবে এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যথাযথ সুপারিশ প্রদান করবে।”

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রেজওয়ানা রশীদ বলেন, “সরকারি উন্নয়নমূলক কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এবং নির্মাণকাজ নির্ধারিত মান অনুযায়ী সম্পন্ন হচ্ছে কি না তা তদারকির লক্ষ্যে এই মনিটরিং কমিটি গঠন করা হয়েছে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম বলেন, “জনস্বার্থসংশ্লিষ্ট যেকোনো উন্নয়নকাজে গুণগত মানের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না। অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে। মনিটরিং কমিটির প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy