চুনারুঘাটে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

চুনারুঘাট উপজেলার সাদ্দাম বাজারে ৮নং ওয়ার্ডের সচেতন যুবসমাজ, প্রবাসী ও এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার

2026-06-21T18:06:01+00:00
2026-06-21T18:06:01+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
চুনারুঘাটে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ৬:০৬ পিএম   (ভিজিট : ৪৮)
চুনারুঘাটে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত
X

চুনারুঘাটে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

চুনারুঘাট উপজেলার সাদ্দাম বাজারে ৮নং ওয়ার্ডের সচেতন যুবসমাজ, প্রবাসী ও এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুন) বিকেলে সাদ্দাম বাজার ঈদগা মাঠে সাবেক ইউপি সদস্য আমির আলী মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক মেম্বার এরশাদ উল্লা, সাবেক মেম্বার মানিক মিয়া, বাজার ব্যবসায়ী আহাদ আলী, হযরত আলী, সৈয়দ ফারুক ও সাদ্দাম বাজার কমিটির নেতৃবৃন্দসহ এলাকার মুরুব্বিয়ান এবং যুবসমাজ।

স্থানীয় যুবনেতা মতিউর রহমান রুবেল এর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন- আব্দুল আউয়াল মনু মিয়া, এরশার মেম্বার, মানিক মেম্বার, খোরশেদ আলম, আতাউর রহমান এবং প্রত্যেক এলাকা থেকে একজন করে মুরুব্বি ও গণ্যমান্য ব্যক্তি।

সভায় বক্তারা বলেন, মাদক প্রতিরোধে প্রত্যেককে নিজ নিজ ঘর, পরিবার, বাড়ি, সমাজ ও গ্রাম পর্যায়ে সচেতন ও সোচ্চার ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। পাশাপাশি সন্তানদের ধর্মীয় অনুশাসন মেনে জীবনযাপনে উৎসাহিত করার উপরও গুরুত্বারোপ করেন তারা। 

বক্তারা আরও বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় সাদ্দাম বাজার থেকে মাদক নিয়ন্ত্রণ করতে হলে এলাকার চিহ্নিত কয়েকজন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে আটক করে আইনের হাতে তোলে দিলেজ অনেকাংশে কমে আসবে বলে মন্তব্য করেন।

স্থানীয় সচেতন মহল এ মাদকবিরোধী উদ্যোগের সফলতা কামনা করেছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy