চাঁদার দাবিতে প্রকাশ্যে ফিল্মিস্টাইলে যুবকের গুলি, ভিডিও ভাইরাল!

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রাম নগরের চান্দগাঁও বিসিক শিল্প এলাকায় শনিবার সন্ধ্যার পর পাঁচ যুবকের একটি সশস্ত্র দল পোশাক কারখানার সামনে এসে

2026-06-21T18:28:07+00:00
2026-06-21T18:28:07+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
চাঁদার দাবিতে প্রকাশ্যে ফিল্মিস্টাইলে যুবকের গুলি, ভিডিও ভাইরাল!
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ৬:২৮ পিএম   (ভিজিট : ৩৭)
প্রকাশ্যে গুলির সিসিটিভি ফুটেজ
X

প্রকাশ্যে গুলির সিসিটিভি ফুটেজ

চট্টগ্রাম নগরের চান্দগাঁও বিসিক শিল্প এলাকায় শনিবার সন্ধ্যার পর পাঁচ যুবকের একটি সশস্ত্র দল পোশাক কারখানার সামনে এসে ফাঁকা গুলি ছোড়ে।

ফেসবুকে ভাইরাল সিসিটিভি ফুটেজে দেখা যায়, ইয়ুনেস্কো (এসটিএস) গ্রুপের একটি পোশাক কারখানার সামনের সড়কে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে এক সশস্ত্র ব্যক্তি।

ফুটেজে স্পষ্ট দেখা গেছে, পাঁচ যুবক চাঁদার দাবিতে সেখানে ঢুকছে এবং ভেতরে যাওয়ার আগেই একজনের হাতে থাকা পিস্তল দিয়ে কয়েক রাউন্ড গুলি ছুড়ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সিসিটিভি ফুটেছে অস্ত্রধারী পাঁচ যুবককে এখনও চিহ্নিত করা যায়নি। তবে চিহ্নিত করতে কাজ চলছে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, ‘পাঁচজন সন্ত্রাসী চাঁদার দাবিতে ঘটনাটি ঘটিয়েছে বলে আমরা তথ্য পেয়েছি। পুলিশের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। ঘটনাস্থলে আমাদের ফোর্স রয়েছে।’

উল্লেখ্য, চব্বিশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে চান্দগাঁও শিল্প এলাকায় বেশ কয়েকটি গুলি ছোড়ার ঘটনা ঘটে। গতকালের ঘটনায় চান্দগাঁও বেসিক শিল্প এলাকায় ব্যবসায়ী ও স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy