‘সামনে আবি না, মাইরা ফেলামু’— পুলিশকে হুমকি দেয়া কে এই যুবক?

গাজীপুর প্রতিনিধি

সারাবাংলা

‘ওই, একটাও সামনে আসবি না। একটাও সামনে আসবি না। মাইরা ফালামু, মাইরা ফালামু। একটাও সামনে আসবি না।’—পুলিশের উদ্দেশে

2026-06-21T18:47:20+00:00
2026-06-21T18:47:20+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
‘সামনে আবি না, মাইরা ফেলামু’— পুলিশকে হুমকি দেয়া কে এই যুবক?
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ৬:৪৭ পিএম   (ভিজিট : ৫১)
গাজীপুরে যুবলীগের মিছিল
X

গাজীপুরে যুবলীগের মিছিল

‘ওই, একটাও সামনে আসবি না। একটাও সামনে আসবি না। মাইরা ফালামু, মাইরা ফালামু। একটাও সামনে আসবি না।’—পুলিশের উদ্দেশে চিৎকার করে এমন হুংকার দেওয়া হয়েছে যুবলীগের মিছিল থেকে।

আজ রবিবার গাজীপুর মহানগরীর বাসন থানার ভোগড়ার কলম্বিয়া গার্মেন্টসের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ব্যানারে ওই মিছিল অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। পুলিশকে হুমকি ও মিছিলের একটি ভিডিও সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। পুলিশ বলছে, ভিডিওটি তারা দেখেছে। এ বিষয়ে কাজ করছে পুলিশ।

ভিডিওতে দেখা যায়, ২০ থেকে ৩০ জনের একদল যুবক ব্যানার নিয়ে মিছিল শুরু করে। ব্যানারে লেখা ছিল, ‘২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক, সার্থক হোক’ এবং ‘বাংলাদেশ আওয়ামী লীগের ওপর আরোপিত অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।’ 

ব্যানারের নিচে ‘গাজীপুর মহানগর যুবলীগ’ লেখা ছিল। ব্যানারের একপাশে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্যপাশে গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক আত্মগোপনে থাকা কামরুল আহসান সরকার রাসেলের ছবি ছিল। মিছিলের ওই ভিডিও নিজে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেন রাসেল।

মিছিলকারীদের এসময়ে  ‘রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনার ভয় নাই’ এবং ‘যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান দিতে দিতে দ্রুত বোর্ডবাজারের দিকে এগিয়ে যেতে দেখা যায়। 

এসময় মহাসড়কের বিপরীত দিক থেকে কয়েকজন পুলিশ সদস্য মিছিলের দিকে এগিয়ে আসতে থাকলে মিছিলকারীদের কয়েকজন তাদের লক্ষ্য করে চিৎকার করে করে ওই হুমকিমূলক বক্তব্য দিতে থাকেন।

নগরীর বাসন থানার ওসি হারুনুর রশিদ জানান, ভিডিওটি দেখেছি। এটি আজকের নাকি আগের, তা যাচাই-বাছাই করা হচ্ছে।

গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার জানান, আজকে সকালে মিছিলটি হয়েছে বলে তথ্য পেয়েছেন। পুলিশ ইতিমধ্যে বিষয়টি নিয়ে কাজ করছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy