ময়মনসিংহে দুর্নীতি বিরোধী বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ময়মনসিংহ ব্যুরো

সারাবাংলা

ময়মনসিংহ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যেগে দুর্নীতি বিরোধী বিতর্ক, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার ও সনদ

2026-06-21T19:11:24+00:00
2026-06-21T19:11:24+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ময়মনসিংহে দুর্নীতি বিরোধী বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ৭:১১ পিএম   (ভিজিট : ৪২)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ময়মনসিংহ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যেগে দুর্নীতি বিরোধী বিতর্ক, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার ও সনদ বিতরন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

এসব আয়োজনে নয়টি স্কুলের নয়টি দল সাত রাউন্ডে ৮৬ জন শিক্ষার্থী অংশ গ্রহন করেন। শিক্ষার্থী ও তরুন প্রজন্মের মধ্যে দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টি ও সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে এসব কর্মসুচীর আয়োজন করা হয়। আজ দিনব্যাপী সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অডিটোরিয়ামে এসব অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুদক ময়মনসিংহ জেলা প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর আজিজ আহমেদ সাদেক রেজা। আলোচক অতিথি হিসেবে টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর রিজিয়া খাতুন, জেলা শিক্ষা অফিসার মোহছিনা খাতুন, মুখ্য আলোচন ছিলেন, দুদক জেলা কার্যালয়ের উপপরিচালক রনজিত কুমার কর্মকার ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মুনসুর আলম চন্দন প্রমুখ।

রচনা প্রতিযোগিতার বিচারক প্যানেলে ছিলেন, সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যাপক ডঃ সুরাইয়া বিলকিস জাহান, অধ্যাপক জামাল উদ্দীন আহমেদ, চিত্রাংকন প্রতিযোগিতার বিচারক ছিলেন শিশু একাডেমীর প্রশিক্ষক এস এম মিজানুর রহমান মিজান বাবলু স্মৃতি নৃত্যালয়ের পরিচালক  মোঃ অমিত হাসান শিবলু, বিতর্ক প্রতিযোগিতার বিচারক ছিলেন, সরকারি টিচার্স ট্রেনিং কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. মুঈন উদ্দিন, মুমিনুন্নেসা সরকারী মহিলা কলেজের সহযোগী অধ্যাপক আল মাকসুদ,তপতি চক্রবর্তী, এবং বিকাশ ভদ্র, সরকারী টিচার্স ট্রেনিং কলেজের সরকারি অধ্যাপক জনাব শিল্পী রাণী রায়, আনন্দ মোহন কলেজের সহকারি অধ্যাপক মোঃ হাসিব উল্লাহ, সহকারী অধাপক, নটর ডেম কলেজের প্রভাষক মোঃ কাজী, আনন্দ মোহন কলেজের শিক্ষক নুরুল ইসলান প্রমুখ।

রচনা প্রতিযোগিতায় ইউনিক প্রগ্রেসিভ স্কুলের আতকিয়া মুবাস্সিরা হক প্রথম, মুসলিম হাই স্কুলের মাহমুদুল হাসান তৌফিক দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে একই স্কুলের শিক্ষার্থী সিদ্দিকুল ইসলাম তুর্জয়। চিত্রাঙ্কন প্রতিযোগীতায় প্রথম হয়েছে মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রোজহাত মোস্তাফিজ , দ্বিতীয় হয়েছে কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুলের শিক্ষার্থী আইয়ানা রহমান, তৃতীয় হয়েছে ইউনিক প্রগ্রেসিভ স্কুলের শিক্ষার্থী তাসনিম তাজরী মিম। চ্যাম্পিয়ান হয়েছে বিপক্ষ দল বিদ্যাময়ী সরকারি বালিকা বিদ্যালয় রানার্স আপ হয়েছে পক্ষদল মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয় দল। 

বিতর্কে চ্যাম্পিয়ন হয়েছে বিদ্যাময়ী সরকারি বালিকা বিদ্যালয়, রানার্সআপ দল মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ট বক্তা হয়েছে মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের তার্কিক ফাতিমা তারুন্নুম স্নেহা। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার সনদ ও ক্রেস্ট তুলে দেন অতিথীরা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy