মনোহরদীতে অজু করার সময় তিন মাদরাসা শিক্ষার্থী নিহত

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদীর মনোহরদীতে অজু করার সময় বজ্রপাতে তিন মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে| এসময় আরো এক ছাত্র গুরুতর আহত হয়েছে|

2026-06-22T12:27:57+00:00
2026-06-22T12:27:57+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
মনোহরদীতে অজু করার সময় তিন মাদরাসা শিক্ষার্থী নিহত
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ১২:২৭ পিএম   (ভিজিট : ৩৯)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

নরসিংদীর মনোহরদীতে অজু করার সময় বজ্রপাতে তিন মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে| এসময় আরো এক ছাত্র গুরুতর আহত হয়েছে| রবিবার (২১ জুন) মাগরিবের নামাজের সময় উপজেলার পাঁচকান্দি মদিনাতুল উলুম মাদ্রাসায় এ ঘটনা ঘটে| 

বজ্রপাতে মৃত শিক্ষার্থীরা হলো- জহিরুল হক (১৫), আবু রায়হান (১৪) ও আবু জাফর (১৫)| তাদের বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুরে| তারা সকলেই উক্ত মাদ্রাসায় থেকে লেখাপড়া করতো| 

শিবপুর উপজেলা স্বাস্থ্য  ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ মোসতানশির বিল্লাহ বলেন, বজ্রপাতে আহত অবস্থায় হাসপাতালে চারজনকে আনা হলে আমরা তিনজনে মৃত্যু অবস্থায় পাই এবং একজনকে চিকিৎসা দেয়া হচ্ছে| 

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা জানান, মাগরিবের নামাজের আগে মাদরাসায় অজু করার সময় ৪ ছাত্র আহত হয়| এসময় তাদের উদ্ধার করে শিবপুর উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন| একজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে|  





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy