বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে মোজাম্মেল হক ফাউন্ডেশন

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপে ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবারের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করেছেন মোজাম্মেল হক

2026-06-22T12:30:11+00:00
2026-06-22T12:30:11+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে মোজাম্মেল হক ফাউন্ডেশন
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ১২:৩০ পিএম   (ভিজিট : ৬০)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপে ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবারের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করেছেন মোজাম্মেল হক ফাউন্ডেশন। 

সোমবার (২২ জুন) সকালে বাঁশখালী উপজেলার শীলকূপ ইউপির পশ্চিম মনকিচর এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ফাউন্ডেশনের পক্ষে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়। 

এ সময় আর্থিক সহায়তা বিতরণকালে মোজাম্মেল হক ফাউন্ডেশনের উপদেষ্টা মোহাম্মদ ওসমান গণি, সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান নেওয়াজ, কার্যনির্বাহী সদস্য রুকনুল ইসলাম আরফাত, জসিম উদ্দিনসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

এ সময় ফাউন্ডেশনের উপদেষ্টা মোহাম্মদ ওসমান গণি বলেন, 'মানবিক দায়বদ্ধতা থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো মোজাম্মেল হক ফাউন্ডেশনের এ ক্ষুদ্র প্রয়াস সব সময় অব্যাহত থাকবে। আশাকরি সমাজের বিত্তবানরাও এই অসহায় পরিবারগুলোর পাশে দাড়াবে।'

উল্লেখ্য, গত শুক্রবার (১৯ জুন) ভোরে বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের পশ্চিম মনকিচর ২ নম্বর ওয়ার্ডের মহির পুকুরপাড় এলাকায় হাজী আহমদ আলীর নতুন বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়।

ছবি: ক্যাপশন> বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে মোজাম্মেল হক ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy