ভালুকায় জমি দখল নিয়ে বিরোধ, মারধরের অভিযোগ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাবাংলা

ময়মনসিংহের ভালুকায় জমি জবরদখলকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধর, টাকা ছিনতাই ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায়

2026-06-22T12:33:32+00:00
2026-06-22T12:33:32+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ভালুকায় জমি দখল নিয়ে বিরোধ, মারধরের অভিযোগ
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ১২:৩৩ পিএম   (ভিজিট : ৩০)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় জমি জবরদখলকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধর, টাকা ছিনতাই ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. সুরুজ মিয়া (৪৮) ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বাকসাতড়া মোড় এলাকায় গত ১৯ জুন সন্ধ্যায় এ ঘটনা ঘটে। সুরুজ মিয়া জানান, ২০১৯ সালে রেজিস্ট্রি দলিলের মাধ্যমে কেনা ২৪ শতাংশ জমি তিনি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। সম্প্রতি স্থানীয় মো. আব্দুল কাদিরসহ কয়েকজন ওই জমি দখলের চেষ্টা চালিয়ে আসছিলেন।

অভিযোগে বলা হয়, ঘটনার দিন জমিতে থাকা গাছ থেকে জোরপূর্বক কাঁঠাল নেওয়ার খবর পেয়ে বাধা দিতে গেলে প্রতিপক্ষের লোকজন তাকে কিল, ঘুষি ও লাঠি দিয়ে মারধর করে। এ সময় তার কাছে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া এবং পুকুরে ফেলে দেওয়ার অভিযোগও করেন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করেছেন। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy