গাইবান্ধায় বারী হত্যার ঘটনায় উত্তাল রংপুর

অনলাইন ডেস্ক

সারাবাংলা

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারী হত্যার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।রোববার

2026-06-22T12:44:05+00:00
2026-06-22T12:44:05+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
গাইবান্ধায় বারী হত্যার ঘটনায় উত্তাল রংপুর
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ১২:৪৪ পিএম   (ভিজিট : ৫১)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারী হত্যার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (২১ জুন) রাত সাড়ে ১০টায় নগরীর লালবাগ এলাকা থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে এলাকা মুখরিত করে তোলেন। তারা হত্যাকাণ্ডের বিচার, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং রাজনৈতিক সহিংসতা বন্ধের দাবি জানান।

সমাবেশে বক্তব্য দেন ছাত্রশিবির রংপুর মহানগর শাখার সভাপতি আনিসুর রহমান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সুমন সরকার, সংগঠনের সাবেক কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক গোলাম জাকারিয়া এবং রংপুর জেলা শাখার সভাপতি হামিদুল ইসলাম।

বক্তব্যে আনিসুর রহমান বলেন, “বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারীকে বিকেলে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়নি। অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, দ্রুত বিচার নিশ্চিত না হলে জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সাইফুল্লাহ বারী হত্যাকাণ্ড একটি নৃশংস ও পরিকল্পিত ঘটনা। তারা অবিলম্বে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি রাজনৈতিক সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

তারা বলেন, কোনো হত্যাকাণ্ডের বিচারহীনতা সমাজে অস্থিরতা সৃষ্টি করে। তাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিচারের মুখোমুখি করতে হবে।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন ছাত্রশিবির রংপুর মহানগর শাখার সভাপতি আনিসুর রহমান, রংপুর জেলা শাখার সভাপতি হামিদুল ইসলাম, সেক্রেটারি হানিফুর রহমান সাদীন, মহানগর দপ্তর সম্পাদক ওয়ালিউল্লাহ মুজাহিদ, প্রচার সম্পাদক সামসুল ইসলাম, অর্থ সম্পাদক আবু সুফিয়ান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সুমন সরকার, সেক্রেটারি রাকিব মুরাদ, কারমাইকেল কলেজ শাখার সভাপতি মাহমুদুল হক মাসুম, সেক্রেটারি মাজেদুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশ থেকে সাইফুল্লাহ বারী হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy