জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলার আরেক আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী গ্রুপের হামলায় র‍্যাব সদস্য হত্যার ঘটনায় দায়ের করা মামলার তদন্তে প্রাপ্ত আসামি

2026-06-22T13:13:49+00:00
2026-06-22T13:13:49+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলার আরেক আসামি গ্রেপ্তার
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ১:১৩ পিএম   (ভিজিট : ১৬)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী গ্রুপের হামলায় র‍্যাব সদস্য হত্যার ঘটনায় দায়ের করা মামলার তদন্তে প্রাপ্ত আসামি আইয়ুব আলী প্রকাশ বাবুল সওদাগরকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।

আইয়ুব আলী প্রকাশ বাবুল সওদাগর (৫৩) উপজেলার ৮ নম্বর সমাজ এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে।

র‍্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, সীতাকুণ্ড থানার র‍্যাব সদস্য হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি আইয়ুব আলী প্রকাশ বাবুল সওদাগর চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানাধীন লয়েল রোড এলাকায় অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২১ জুন) বিকেলে নবী মার্কেটের সামনে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। তাকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে ১৮ জুন বিকেল পৌনে ৫টার দিকে সলিমপুর ইউনিয়নের ছিন্নমূল ১ নম্বর সমাজ এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব সদস্য হত্যা মামলার আসামি আলী আকবরকে গ্রেপ্তার করা হয়। ২০ জুন বিকেল সাড়ে ৪টার দিকে অভিযান চালিয়ে আসামি মো. ইমরানকে গ্রেপ্তার করে র‍্যাব-৭।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy