আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান আলাল পুনর্বহাল

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি

সারাবাংলা

৫ আগস্টের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশব্যাপী বিভিন্ন জনপ্রতিনিধির আত্মগোপন, আটক ও পদ থেকে অব্যাহতির ধারাবাহিকতায়

2026-06-22T13:17:01+00:00
2026-06-22T13:17:01+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান আলাল পুনর্বহাল
আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ১:১৭ পিএম   (ভিজিট : ৩৪)
লিয়াকত হোসেন আলাল
X

লিয়াকত হোসেন আলাল

৫ আগস্টের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশব্যাপী বিভিন্ন জনপ্রতিনিধির আত্মগোপন, আটক ও পদ থেকে অব্যাহতির ধারাবাহিকতায় আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান লিয়াকত হোসেন আলালকে সরকারিভাবে অব্যাহতি দেওয়া হয়। দীর্ঘ আইনি লড়াই শেষে হাইকোর্টের রায়ে তিনি চেয়ারম্যান হিসেবে পুনর্বহাল হয়েছেন।

জানা যায়, গত ৫ আগস্টের পর থেকে তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে পারেননি এবং গ্রেপ্তার হন। পরবর্তীতে তিনি জামিন লাভ করেন। এরপর হাইকোর্টে রিট আবেদন করলে আদালত তাঁর পক্ষে রায় দেন। রায়ের পর উপজেলা প্রশাসনের আদেশক্রমে তিনি গত ১৭ জুন পুনরায় একদন্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে চেয়ারম্যান লিয়াকত হোসেন আলাল আল্লাহর প্রতি এবং আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে থেকে সততার সঙ্গে জনগণের সেবা এবং সরকারের উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নে কাজ করতে চাই।”





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy