২৪ ঘণ্টার মধ্যে ইসলামী ব্যাংকের নতুন পর্ষদ গঠনের আল্টিমেটাম

অনলাইন ডেস্ক

রাজধানী

আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইসলামী ব্যাংকে সৎ ও দক্ষ ব্যক্তিদের সমন্বয়ে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের আল্টিমেটাম দিয়েছে 'ইসলামী

2026-06-22T13:59:33+00:00
2026-06-22T13:59:33+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
২৪ ঘণ্টার মধ্যে ইসলামী ব্যাংকের নতুন পর্ষদ গঠনের আল্টিমেটাম
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ১:৫৯ পিএম   (ভিজিট : ৯৪)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইসলামী ব্যাংকে সৎ ও দক্ষ ব্যক্তিদের সমন্বয়ে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের আল্টিমেটাম দিয়েছে 'ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম'।

সোমবার (২২ জুন) সকালে বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেন ফোরামের সভাপতি নুর-উন-নবি মানিক। সাত দফা দাবিতে আয়োজিত এই কর্মসূচি থেকে ব্যাংকটির শৃঙ্খলা ফেরাতে কঠোর হুঁশিয়ারি দেন গ্রাহকরা।

এর আগে, বেলা ১১টায় রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে জড়ো হন হাজার গ্রাহক। সেখান থেকে তারা মিছিল নিয়ে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান ফটকের সামনে অবস্থান নেন।

গ্রাহক ফোরামের সভাপতি অধ্যাপক নুর নবী মানিক বলেন, সৎ, দক্ষ এবং ইসলামী অর্থনীতি সম্পর্কে জ্ঞান রাখেন, এমন ব্যক্তিদের মাধ্যমেই ব্যাংকটির পূর্ণাঙ্গ পর্ষদ গঠন করতে হবে।

সমাবেশে গ্রাহক ফোরামের সভাপতি আরও বলেন, বিগত সময়ে নিয়মবহির্ভূতভাবে যারা নিয়োগ পেয়েছিল কিংবা অনিয়মের সঙ্গে জড়িত ছিল, তাদের যেন কোনোভাবেই ব্যাংকে পুনর্বহাল করা না হয়। আমানতকারীদের স্বার্থ রক্ষায় কেন্দ্রীয় ব্যাংককে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

এদিকে, গ্রাহকদের এই আন্দোলনের মুখে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে ইতিবাচক সাড়া মিলেছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, খুব শিগগিরই পেশাদার ও দক্ষ ব্যক্তিদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের জন্য একটি শক্তিশালী পরিচালনা পর্ষদ গঠন করা হবে।






Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy