ভূঞাপুর পৌরসভার ৫ কোটি টাকার সম্পদ অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে

আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

ভূঞাপুর পৌরসভার প্রায় ৫ কোটি টাকার গাড়ী, নির্মাণ যন্ত্রপাতি ও মেশিন অযত্নে অবহেলায় দীর্ঘ দিন যাবত অযত্ন অবহেলায়

2026-06-22T14:18:27+00:00
2026-06-22T14:18:27+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ভূঞাপুর পৌরসভার ৫ কোটি টাকার সম্পদ অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে
আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ২:১৮ পিএম   (ভিজিট : ২০)
অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে গাড়ি
X

অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে গাড়ি

ভূঞাপুর পৌরসভার প্রায় ৫ কোটি টাকার গাড়ী, নির্মাণ যন্ত্রপাতি ও মেশিন অযত্নে অবহেলায় দীর্ঘ দিন যাবত অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে।

পৌরসভার এ সব যন্ত্রপাতি ও মেশিন পৌরসভার প্রয়োজন ছাড়াও মেয়রের ব্যক্তিগত প্রয়োজনে কেনারও অভিযোগ  ওঠেছে। আইসা ( হাইগ্রনিক) সাবেক মেয়র মাসুদুল হক মাসুদ প্রতিদিন তার নিজস্ব ইট ভাটায় ব্যবহারের কারণে, প্রায় ৫ বছর যাবত নষ্ট হয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। যার মুল্য অর্ধ কোটি টাকা।

পেলোডা একটি ব্যাটারী ও তৈল দিয়ে স্টাট না দেয়া বা ব্যবহার না করায় কয়েক বছর যাবত পরে রয়েছে ।

সেফটি টেংকি পরিস্কারের জন্য ভ্যাকম কেনা হলেও তা ব্যবহার হচ্ছে না। ট্রাকের ব্যাটারী না থাকায় প্রায় ৭ বছর যাবত পরে আছে। ৮ টন ও ৩ টনের ২ টি রোড রোলার যা অযত্ন- অবহেলায় দীর্ঘ ১৫ বছর যাবত পরিত্যাক্ত অবস্থায় রয়েছে।

সাবেক তিন বারের নির্বাচিত মেয়র মাসুদুল হক মাসুদের অনিয়ম ও দূর্নীতির কারণে প্রায় ৫ কোটি টাকার সম্পদ পরে রয়েছে।

 নাম প্রকাশে  না করার মর্তে একাধি ক কর্মকর্তা-কর্মচারী জানান, তখন যদি এ গুলো তৈল, ও ব্যাটারি ক্রয় করে সচল রাখা হতো, তাহলে কোটি টাকার সম্পদ এভাবে নষ্ট হতো না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মাহবুব হোসেন জানান, আমি মাত্র কয়েকদিন হলো দায়িত্ব নিয়েছি, অনেক কিছু আমি অবহিত নই। তবে যে সব গাড়ী মেররমত করা যায় তা করা হবে। অবশিষ্টগুলো উর্ধতন কর্মকর্তাকে অবহিত করে ব্যবস্থা নেয়া হবে





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy